আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অসম ভোটে দ্বিতীয় দফার প্রার্থী দিল তৃণমূল, ৭ আসনে কারা লড়ছেন?

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও হতে চলেছে বিধানসভা নির্বাচন। ৫১ আসনে লড়াই করবে ঘাসফুল শিবির। শনিবারের পরে রবিবারও প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। ২৪ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। ১৭ আসনের পর ৭ আসনে প্রার্থী দিয়েছে তাঁরা। শনিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। রবিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে দল। বিবৃতি দিয়ে ৭ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

জানা গিয়েছে, মান্ডিয়া আসন থেকে লড়ছেন শেরাম আলি আহমেদ। হাজো  সুয়ালকুচি আসনে টিকিট পেয়েছেন রোজি আহমেদ। গোয়াহাটি সেন্ট্রাল থেকে প্রার্থী হয়েছে অভিজিৎ মজুমদার। চাবুয়া-লাহওয়াল থেকে লড়ছেন ইনুস কুমার। করিমগঞ্জ উত্তর থেকে প্রার্থী হয়েছেন পরিমল রঞ্জন রায়। করিমগঞ্জ দক্ষিণ থেকে  আজিজ আহমেদ খানকে প্রার্থী করেছে দল। মারিয়ানি থেকে প্রার্থী হয়েছেন পরেশ বোড়া। বাংলার মতোই অসমেও এককভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়ে তৃণমূল।

আগামী ৯ এপ্রিল এক দফাতেই অসমের ১২৬ বিধানসভা আসনে নির্বাচন হবে। পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, পুদুচেরির সঙ্গে ৪ মে হবে ফল ঘোষণা। শনিবারই প্রথাম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল তৃণমূল। সেখানে ছিল ১৭টি নাম। এদিনও প্রার্থী তালিকায় ৭ জনের নাম রয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ২৯১ আসনে প্রার্থী দিয়েছে তাঁরা। একদিনেই সকল প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। অসমের ক্ষেত্রে ভাগে ভাগে প্রকাশ করা হচ্ছে প্রার্থী তালিকা। 

১৭ জনের নামের তালিকাতে রয়েছেন অনেকেই। বাওখুংরি থেকে লড়ছেন উদাংশ্রী নারজারি। বিলাসিপাড়া থেকে লড়ছেন মোমিনুর ইসলাম। জালেশ্বর থেকে আরিফ আক্তার আহমেদ। অভয়াপুড়ি থেকে লড়ছেন কৌশিক রঞ্জন দাস। বাজালি থেকে লড়ছেন কল্যাণী কলিতা। চামারিয়া বিধানসভা কেন্দ্রের দুলু আহমেদ। বোকো চায়গাঁও থেকে লড়াই করছেন ভোগলাল রাভা। পালাসবাড়ি থেকে টিকিট পেয়েছেন বিকাশনাথ যোগী।

বরখেত্রী থেকে টিকিট দেওয়া হয়েছে আমিরুল ইসলামকে। গৌড়েশ্বর থেকে টিকিট পেয়েছেন রাজন চৌহান। মঙ্গলদৈ থেকে টিকিট পেয়েছেন হরেকৃষ্ণ ডেকা। ধেমাজি থেকে প্রার্থী করা হয়েছে নরেন্দ্রকুমার পার্কে। ডিগবয় কেন্দ্রে প্রার্থী হয়েছেন জিতেন নাগ। মাকুম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন দিলীপ মোড়ান। উদারবন্দ থেকে প্রার্থী হয়েছেন তাপস দাস। কাটিগড় থেকে প্রার্থী হয়েছেন ফজলুর রহমান লস্কর। সোনাই কেন্দ্রে প্রার্থী হয়েছেন শাহজাহান লস্কর।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ