চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রক্তে ভাসল মণিপুর, ২ জঙ্গি গোষ্ঠীর গুলির লড়াইয়ে হত ১৩

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: বিজেপি শাসিত মণিপুরে শান্তি যেন সোনার পাথরবাটি হয়ে উঠেছে। সোমবার ফের হিংসার আগুন জ্বলে উঠল উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে। দুই জঙ্গি গোষ্ঠীর ভয়ঙ্কর গুলির লড়াইয়ের বলি হলেন ১৩ জনের। ওই রক্তক্ষয়ী লড়াইয়ে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে মণিপুর পুলিশের বিশল বাহিনী। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এলেও এলাকায় থমথমে উত্তেজনা রয়েছে।

মণিপুর পুলিশের এক পদস-থ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এদিন বেলার দিকে টেংনুপাল জেলার সাইবোল এলাকার লেইথু গ্রামে দুই জঙ্গি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। শুরু হয় গুলির লড়াই। দুই পক্ষের মুহুর্মুহু গুলির লড়াইয়ে –আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই ভয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। গুলির লড়াইয়ের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী। ততক্ষণে অবশ্য বন্দুকবাজরা এলাকা ছেড়ে চম্পট দিয়েছে। গ্রাম থেকে মোট ১৩টি দেহ উদ্ধার করা হয়। মৃতদের চিনতে পারেননি লেইথু গ্রামের বাসিন্দারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

উল্লেখ্য, গত ৩ মে থেকে মণিপুরে মেইতেই ও কুকি জনজাতি গোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। টানা সাত মাস ধরে চলা ওই প্রাণঘাতী সংঘর্ষে এখনও পর্যন্ত দুশোর কাছাকাছি নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। গৃহছাড়া হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। কুকি এবং মেইতেই জনগোষ্ঠীর বেশ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

Published by:

Share Link:

More Releted News:

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

যুদ্ধ শেষ হলেও ভারতে জ্বালানি সঙ্কট মিটতে সময় লাগতে পারে ৪ বছর

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ