চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ইন্ডিয়া’ জোটে সামিল হতে আগ্রহ প্রকাশ আরও ৯ দলের

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটে সামিল হতে আগ্রহ প্রকাশ করেছে আরও ৯ আঞ্চলিক দল। তার মধ্যে অসম ও উত্তরপ্রদেশের তিনটি করে আঞ্চলিক দল রয়েছে। পশ্চিমবঙ্গ থেকেও একটি আঞ্চলিক দল জোটে সামিল করার জন্য আর্জি জানিয়েছে। সূত্রের খবর, আজ শুক্রবার মুম্বইতে ‘ইন্ডিয়া’ জোটের তৃতীয় বৈঠকে ওই ৯ আঞ্চলিক দলকে সামিল করার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

আগামী লোকসভা ভোটে বিজেপিকে রুখতে ইতিমধ্যেই দেশের প্রধান বিরোধী দলগুলি এক ছাতার তলায় এসেছে। পটনায় বিরোধী জোটের প্রথম বৈঠকে যেখানে ১৫টি দল যোগ দিয়েছিল, সেখানে বেঙ্গালুরুতে গত ১৭ এবং ১৮ জুলাই দ্বিতীয় বৈঠকে ২৬টি দল যোগ দিয়েছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ‘ইন্ডিয়া’ জোটে যোগদানকারী দলের সংখ্যা বাড়বে বলে দাবি করেছিলেন কংগ্রেস নেতৃত্ব।

সূত্রের খবর, গত কয়েকদিনে আরও ৯টি আঞ্চলিক দল ‘ইন্ডিয়া’ জোটে সামিল হওয়ার জন্য এনসিপি সুপ্রিমো শরদ পওয়ারের কাছে আর্জি জানিয়েছেন। ওই দলগুলি হল, অসমের অসম জাতীয় পরিষদ, রাজোর দল এবং আঞ্চলিক গণ মঞ্চ। তার মধ্যে অসম জাতীয় পরিষদ গড়েছেন আসু ও অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের প্রাক্তন নেতারা। আঞ্চলিক গণ মঞ্চের নেতৃত্বে রয়েছেন রাজ্যসভা সদস্য অজিত কুমার ভুঁইয়া এবং রাজোর দলের নেতৃত্বে রয়েছেন সমাজকর্মী অখিল গগৈ। যিনি এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দীর্ঘদিন জেলের ঘানি টেনেছেন। অসমের তিন আঞ্চলিক দলের পাশাপাশি উত্তরপ্রদেশের তিন আঞ্চলিক দলও ‘ইন্ডিয়া’ জোটে সামিল হতে আগ্রহ প্রকাশ করেছে। শেষ পর্যন্ত ৯ দলকে সামিল করা হলে ‘ইন্ডিয়া’ জোটে থাকা দলের সংখ্যা বেড়ে হবে ৩৫।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ