হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে নীরবতা ভাঙলেন গৌতম আদানি, কী বললেন জেনে নিন….

সংস্থার বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেওয়ার সময় আদানি এ কথা বলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৪ জানুয়ারি মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের পক্ষ থেকে আদানি গোষ্ঠীর শেয়ারবাজারে কারচুপি ও জালিয়াতি নিয়ে একটি রিপোর্ট প্রকাশের পর ব্যাপক ক্ষতির মুখে পড়েছিল সংস্থাটি। সেই রিপোর্ট নিয়ে এবার মুখ খুললেন গৌতম আদানি (Gautam Adani)। মঙ্গলবার মোদি-ঘনিষ্ঠ এই শিল্পপতি দাবি করেন, হিন্ডেনবার্গ রিপোর্টে অসম্মানজনক অভিযোগ করার পাশাপাশি তথ্যেও ভুল ছিল।

সংস্থার বার্ষিক সাধারণ সভায় ভাষণ দেওয়ার সময় আদানি বলেন, চলতি বছরে সাধারণতন্ত্র দিবসের আগে আমেরিকা ভিত্তিক শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ আমাদের শেয়ার শর্ট করার জন্য একটি রিপোর্ট প্রকাশ করেছে। যখন আমরা ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ফলো-অন পাবলিক অফার ছাড়ার পরিকল্পনা করছিলাম, ঠিক তখনই এটা হয়। ভারতের পুঁজিপতি বলেন, ‘রিপোর্টটিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল এবং অসম্মানজনক অভিযোগ করা হয়েছিল, যেগুলির বেশিরভাগই ২০০৪ থেকে ২০১৫-এর মধ্যে।’ তিনি আরও বলেন সেই সময়ে যথাযথ কর্তৃপক্ষের দ্বারা অভিযোগগুলির নিষ্পত্তি করা হয়েছিল।

উল্লেখ্য, হিন্ডেনবার্গ রিসার্চ (Hindenburg report) আদানি গোষ্ঠীর শেয়ারবাজারে কারচুপি ও জালিয়াতি নিয়ে রিপোর্ট প্রকাশের পর আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার দরে ধস নামে। কয়েক লক্ষ কোটি টাকা খোয়াতে হয় ‘মোদি ঘনিষ্ঠ’ শিল্পপতিকে। ফলে বিভিন্ন আর্থিক সংস্থা থেকে নেওয়া ঋণ শোধ করতে হিমশিম খেতে হয় আদানি গোষ্ঠীকে।

বান্ধবী অর্পিতার সঙ্গে গোপনে কী কথা হামিমের? চ্যাট উদ্ধারের চেষ্টায় গোয়েন্দারা

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য