বন্দী মহিলাকে যৌন নির্যাতনের অভিযোগ জেল সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যের জেলে বন্দি মহিলাদের গর্ভবতী হয়ে পড়ার ঘটনা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এবার ঝাড়খণ্ডের রাঁচির হটওয়ারে অবস্থিত বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগার ঘিরে সামনে এল আরও এক চাঞ্চল্যকর অভিযোগ, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে।

ঝাড়খণ্ড বিধানসভার বিরোধীদলীয় নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন-কে চিঠি লিখে দাবি করেছেন, বিচারবিভাগীয় হেফাজতে থাকা এক নারী বন্দী জেল সুপারিনটেনডেন্টের দ্বারা দীর্ঘদিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন এবং পরে তিনি গর্ভবতী হয়ে পড়েন। মারান্ডির অভিযোগ, বিষয়টি প্রকাশ্যে আসার পর ওই নারী বন্দীকে জোর করে গর্ভপাত করানোর চেষ্টাও করা হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ প্রকাশিত চিঠিতে বাবুলাল মারান্ডি দাবি করেছেন, “কারাগারের আড়ালে যা ঘটেছে তা গোটা ঝাড়খণ্ডের জন্য লজ্জাজনক। একজন অসহায় নারী বন্দীর উপর এই ধরনের অত্যাচার মানবতার পরিপন্থী।” তিনি আরও অভিযোগ করেন, কারা মহাপরিদর্শক বা আইজি প্রিজনস গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আরও পড়ুনঃ সরকারি চাকরির নানা পদে বয়সের ঊর্ধ্বসীমা বাড়ল, কত বছর পর্যন্ত আবেদন?

মারান্ডির জানান, গর্ভবতী নারী বন্দীদের অসুস্থতার অজুহাতে গোপনে জেলের বাইরে বিভিন্ন হাসপাতাল ও স্থানে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে অবৈধ চিকিৎসা হস্তক্ষেপের মাধ্যমে জৈবিক ও ফরেনসিক প্রমাণ নষ্ট করা যায়। এমনকি সাক্ষীদের মুখ বন্ধ রাখতে মোটা অঙ্কের ঘুষ দেওয়া এবং গুরুত্বপূর্ণ সাক্ষীদের রাতারাতি সরিয়ে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। এই ঘটনাকে প্রশাসনিক ব্যর্থতা ও গভীর প্রাতিষ্ঠানিক দুর্নীতির উদাহরণ বলে দাবি করে বাবুলাল মারান্ডি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের