কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

বিহারে কলস শোভাযাত্রার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ শিশুর। আগুন লেগে গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জনের বেশি পুন্যার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে নবরাত্রি। আর নবরাত্রির প্রথম দিনেই অঘটন। বিহারে কলস শোভাযাত্রার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ২ শিশুর। আগুন লেগে গুরুতর আহত হয়েছেন অন্তত ১২ জনের বেশি পুন্যার্থী। ঘটনায় আনন্দময় পরিবেশে নিমেষেই শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাটি ঘটেছে, রামনগরের খাতউরি গ্রামের ডন খালের কাছে।

জানা গিয়েছে, নবরাত্রি উপলক্ষে কলশ স্থাপনের জন্যে জল ভরতে ডন খালের উদ্দেশে রওনা দিয়েছিল পুন্যার্থী বোঝাই একটি ট্রলি। লরিতে থাকা সকলেই ভৈরগঞ্জ থানা এলাকার অন্তর্গত সাসরাভ গ্রামের বাসিন্দা। ডন খালের কিছুটা আগেই ওই তাদের সঙ্গে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শোভাযাত্রার সময়ে একটি শিশু ট্রলির উপর পতাকা হাতে দাঁড়িয়েছিল। ওই পতাকাটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসায় গোটা ট্রলিটি বিদ্যুতায়িত হয়ে যায়। হাইভোল্টেজ ওই বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার ফলে ট্রলিতে থাকা বেশ কয়েকজন শিশু ঝলসে যায়। মুহূর্তেই হাহাকার পড়ে যায়। ঘটনাস্থলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আহত সকলকে উদ্ধার করে তড়িঘড়ি রামনগর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। যেখানে তাঁদের চিকিৎসা চলছে। তবে দুর্ভাগ্যজনকভাবে দুইজন শিশুকে বাঁচানো যায়নি। দুজনেই ইলেকট্রিক তারে ঝলসে মারা গিয়েছে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বিদ্যুৎ বিভাগের অবহেলা কাজকর্মের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, ডন খোলা ওই রাস্তাটি দুটি গ্রামকে সংযোগ করেছে। ঘটনার সময়ে ওই রাস্তার উপরে লাগানো ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারটি খুব নিচুতে ঝুলছিল। যার ফলে তারের সঙ্গে সহজেই ট্রলিতে থাকা পতাকাটির স্পর্শ হয় এবং মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। রামনগরের এসডিপিও সত্যেন্দ্র রাম জানিয়েছেন, এই ঘটনায় ১২ জনের বেশি শিশু আহত হয়েছে। তাঁদের রামনগর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। তাঁরা এই অঘটনের জন্যে বিদ্যুতের তারের কম উচ্চতাকেই দায়ী করেছেন।

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

পুজোর মুখে অঘটন, দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিজেপির মণ্ডল সভাপতি

প্রতিপদেই ঘটপুজো, পুরুষদের কাঁধে চড়ে বিসর্জনে যায় মণ্ডল বাড়ির হরগৌরী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার