যোগীরাজ্যে তুঙ্গে উত্তেজনা, নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ষণের শিকার হল ১৭ বছর বয়সী এক নাবালিকা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বালিয়ায়। জানা গিয়েছে, ভিন্ন ধর্মের এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ১৬ বছর বয়সী একজন নাবালকের। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার পুলিশ এই তথ্য জানিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ওই নাবালক কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

১১ অক্টোবর ঘটনাটি ঘটে। মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে কোচিং ক্লাসে পড়তে যাচ্ছিল। সেই সময় কিশোরীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত নাবালকও কিশোরীর সঙ্গে একই কোচিং ইনস্টিটিউটে পড়ত। তাই সে জানত কখন কিশোরী বাড়ি থেকে বেরোয়, কোন পথ দিয়ে পড়তে আসে। বুধবার বাইরিয়ার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) মহম্মদ ফাহিম কুরেশি জানান, মেয়েটির ঠাকুমার করা  অভিযোগের ভিত্তিতে রবিবার ওই নাবালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডিএসপি কুরেশি বলেন আরও অভিযোগ করা হয়েছে যে অভিযুক্ত মেয়েটিকে ধর্মান্তরিত করার চেষ্টা করে। মঙ্গলবার দেবরাজ ব্রহ্ম মোড় থেকে পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে এবং নাবালককে হেফাজতে নেয়। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে।

একটা বিষয় লক্ষ্যণীয় যে মেয়েদের উপর অত্যাচারের ঘটনা দিনে দিনে বৃদ্ধি পেয়েছে। নাবালিকা হোক সাবালিকা, নির্যাতনের ঘটনা এখন দিকে দিকে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা পরিবারের সদস্য বা পরিচিতদের মধ্যে পরিণত হয়। অনেক সময় সেই সব ঘটনা প্রকাশ্যে আসে না। তবে যেগুলি আসে সেগুলিই হাড়হিম করে দেওয়ার মতো। পুলিশের পক্ষ থেকে গ্রেফতারি হয়, সাজা হয় তবুও ধর্ষণ কমে না। কবে যে এই ব্যাধি থেকে মুক্তি পাবে সমাজ তা জানে না কেউ।

স্টিমড মোমো ভুলে এবার ঝাল-ঝাল রেড কারি! বাড়িতেই বানান রেস্তরাঁ-স্টাইল মোমো

বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

বক্সঅফিসে সুনামি! মুক্তির দ্বিতীয় দিনে ৫৬.৭৫ কোটি টাকা আয় করল ‘মির্জাপুর: দ্য মুভি’

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস

‘আমরাই সেরা দল’, ভারতের কাছে লজ্জার হারের পরেও মন্তব্য পাকিস্তানের কোচের

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

জহওরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ পড়ুয়াদের

পুজো দিতে যাওয়ার পথেই বিপদ, জন্মাষ্টমীর রাতে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ

বাজেয়াপ্ত পাকিস্তানি ক্রিকেটারদের ফোন! ম্যাচ ফিক্সিং নাকি নেপথ্যে অন্য কারণ?

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

বিষাক্ত মদের আশঙ্কা! মধ্যপ্রদেশে মদ পান করে মৃত্যু ৯ জনের

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০