দু’দিনের সফরে নয়াদিল্লি পৌঁছলেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’দিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ বিমানে চেপে আজ শুক্রবার বিকেল চারটে নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দর থেকে সোজা চলে যান তাজ প্যালেস হোটেলে। এদিন সন্ধ্যায় হোটেলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করবেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গিয়েছে, আগামিকাল শনিবার (২২ জুন) সকালে নয়াদিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। লালগালিচা (রেড কার্পেট) সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হবে। রাষ্ট্রপতি ভবন থেকে সোজা রাজঘাটে যাবেন বঙ্গবন্ধু কন্যা। সেখানে ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। পরে হায়দরাবাদ হাউসে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

ওই বৈঠকের পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ-ভারতের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এর পর দুই প্রধানমন্ত্রী যৌথ সাংবাদিক সম্মেলন করবেন। হায়দরবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজ অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মধ্যাহ্নভোজ শেষে বিকেলে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে শেখ হাসিনার। সেখান থেকে ফের রাষ্ট্রপতি ভবনে গিয়ে  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন। ওই সাক্ষা‍ৎ শেষে সন্ধেয় ঢাকার উদ্দেশে রওনা হবেন। উল্লেখ্য গত দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে দু’বার ভারতের মাটিতে পা রাখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গত ৯ জুন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা।

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের