২১ জুন দিল্লি আসছেন শেখ হাসিনা, ২২ তারিখে মোদির সঙ্গে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ২১ জুন ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন ২২ জুন নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠকে তিস্তার জল বন্টন-সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। যদিও আদৌ তিস্তার জল বন্টন নিয়ে চুক্তি হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন কূটনীতিবিদরা।

গত ৯ জুন নরেন্দ্র মোদির টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার লগ্নে সাক্ষী হতে নয়াদিল্লি গিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু ওই সফর ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। দুই পড়শি দেশের প্রধানমন্ত্রী হিসাবে ফের দায়িত্ব নেওয়ার পরে ২২ জুন প্রথমবার আনুষ্ঠানিক বৈঠকে বসতে চলেছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। আগামী ২১ জুন ঢাকা থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা করবেন বঙ্গবন্ধু কন্যা। ২২ জুন দ্বিপাক্ষিক বৈঠক শেষে ওই দিন রাতেই দেশে ফিরবেন। কেননা, তার পরের দিন ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা।

বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, শেখ হাসিনার নয়াদিল্লি সফরের সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে একাধিক চুক্তি ও মউ স্বাক্ষরিত হতে পারে। তবে নতুন কোনও উল্লেখযোগ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই।  সড়ক, রেল, জ্বালানি ও সমুদ্রপথে পণ্য পরিবহন নিয়ে মউ স্বাক্ষরিত হতে পারে। নয়াদিল্লি সফরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারের পাশাপাশি রাজঘাটে মহাত্মা গান্ধির স্মৃতিসৌধেও পুষ্পস্তবক অর্পণ করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।  

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির