মোদির শপথে হাজির থাকতে শুক্রে দিল্লি আসছেন শেখ হাসিনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নতুন ‘বান্ধব’ নরেন্দ্র মোদির তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামিকাল শুক্রবারই দিল্লি যাচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার (৬ জুন) এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নূরে আলম মিনা।

সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে কোনও দলই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যার অনেক আগেই থমকে গিয়েছে গত ১০ বছর শাসন ক্ষমতায় থাকা বিজেপি। গতবারের তুলনায় ৬৩টি আসন কম পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল। যদিও এনডিএ’র শরিক দলগুলি মিলিয়ে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মোদি। কিন্তু চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের মতো ভারতীয় রাজনীতির দুই পাল্টিবাজ নেতার সমর্থনে কতদিন মিলিজুলি সরকার চালাতে পারবেন মোদি, তা নিয়ে যথেষ্টই সন্দিহান রাজনৈতিক পর্যবেক্ষকরা। মিলিজুলি সরকারের আয়ু যে কোনও সময় শেষ হতে পারে বলে পূর্বাভাস দিয়ে রেখেছেন তাঁরা।

লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সর্ব বৃহত্তম দল হওয়ায় বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত মঙ্গলবারই শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা চিঠিতে তিনি লিখেচিলেন, ‘বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি ১৮তম লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে এনডিএ’র নিরঙ্কুশ বিজয়ের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে চাই।’ গতকাল বুধবার রাতেই বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি।

 

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

দৃষ্টিশক্তি সম্পূর্ণ ঠিক, জানেন কি নীরবে অন্ধত্ব ডেকে আনছে মারাত্মক ২ রোগ!

১৭ অক্টোবর থেকে অশুভ ষড়ষ্টক যোগ, সময় খারাপ যাবে ৩ রাশির জাতকদের

ঠাকুর দেখার ফাঁকে কোথায় হবে পেটপুজো? কলকাতার সেরা রেস্তরাঁর হদিশ রইল

অবিশ্বাস্য ছাড়! ১১ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে Nothing 4b

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য

শুক্রে আরশোলাদের ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি নিষিদ্ধ করতে অস্বীকার দিল্লি হাইকোর্টের

আজব প্রেম কী গজব কাহিনি! ৭৫ বছরের বৃদ্ধের সঙ্গে বাগদান তিরিশের যুবতীর