যোগী রাজ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শিক্ষিকাকে ধর্ষণ, পলাতক অভিযুক্ত ব্যাংক কর্মচারী

Share:

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা উত্তরপ্রদেশে। লখনউয়ের শিক্ষিকা এক বেসরকারি ব্যাংক কর্মচারীর বিরুদ্ধে এনেছেন ধর্ষণের অভিযোগ। শিক্ষিকা অভিযোগ করেছেন, অভিযুক্ত ব্যাংক কর্মচারী তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কে জড়িয়েছেন। এমনকি লিভ-ইনে থাকার জন্য জোর করেছেন।

শিক্ষিকা অভিযোগ করেছেন যে, অভিযুক্ত আশিস কুমার তাকে সীতাপুরে লিভ-ইনে থাকার জন্য জোর করে নিয়ে গিয়েছিলেন। সেই সময়ে অভিযুক্ত আশিস তাঁকে বারবার যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করেছিলেন। নির্যাতিতার মতে সীতাপুরে যাতায়াতের সময়েই আশিস কুমারের সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে। আশিস নিজেকে একজন বেসরকারি ব্যাংক কর্মচারী হিসেবে পরিচয় দেন এবং তাদের কথোপকথনের সময় বিয়ের প্রস্তাব দেন। শিক্ষিকা এই মুখের কথা শুনেই তাকে বিশ্বাস করে এবং প্রস্তাবটি গ্রহণ করে। এরপর তারা একসঙ্গে থাকতে শুরু করেন। পরে তিনি আশীষকে বিয়ের জন্য চাপ দিলে তা সরাসরি প্রত্যাখ্যান করা হয় বলেই অভিযোগ করা হয়।

শিক্ষিকা জানিয়েছেন যে এই সম্পর্কের আগে তিনি তার স্বামীর থেকে আলাদা। তিনি একাই তাঁর দুই সন্তানকে লালন-পালন করতেন। শিক্ষিকা জানিয়েছেন তিনি লখনউতে থাকেন এবং সীতাপুরে কর্মরত। আশীষ তাকে বিয়ে করতে অস্বীকার করার পর, মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। একজন পুলিশকর্তা জানিয়েছেন অভিযুক্ত পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি।

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর