তিন সন্তানকে খুন করে আত্মহত্যার চেষ্টা মা’য়ের, কি এমন ঘটেছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: এক মা তাঁর তিন সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনার খবর সামনে আসার পরেই এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে কর্ণাটকের বাগালকোট জেলায়, ২৮ বছর বয়সী এক মহিলা প্রথমে তাঁর তিন সন্তানকে দড়ি দিয়ে ঝুলিয়ে তারপর সে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। 

সংসারে অশান্তি এমন এক পর্যায়ে পৌঁছায় যে মহিলা সন্তানদের নিয়ে জীবনের চরম পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ এই ঘটনার খবর নিশ্চিত করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, রবিবার বাদামি তালুকের হিরেমুচলগুড্ডা গ্রামে এই ঘটনাটি ঘটেছে।  নিহতদের নাম সমৃদ্ধি গৌড় (৫), প্রীতম গৌড় (৪) এবং সুক্ষিত গৌড় (২)।  আরও জানানো হয়েছে, তিন শিশুর মা রূপা হনুমন্ত গৌড় আত্মহত্যার চেষ্টা করলেও তিনি বেঁচে গিয়েছেন এবং তাঁকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রাথমিক তদন্তে জানা গেছে যে শাশুড়ি এবং স্বামীর সঙ্গে ক্রমাগত দ্বন্দ্বের কারণে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছিলেন। প্রতিদিনের ঝগড়ায় হতাশ হয়ে তিনি তার সন্তানদের হত্যা করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষ পানের পরেই তাঁর প্রতিবেশীরা মহিলাকে হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে।   

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ