অটলবিহারী বাজপেয়ীকে রাষ্ট্রপতি করতে চেয়েছিল বিজেপি, প্রধানমন্ত্রী কে হতেন?‌ বিস্ফোরক তথ্য প্রকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিজেপির অন্দরে এখন তুমুল বিতর্ক তৈরি হয়েছে। কারণ তাদের অন্দরে এখন পুরনো একটি বিষয় উসকে দেওয়া হয়েছে। ভিতরের খবর যে বাইরে চলে আসবে সেটা অনেকেই ঠাওর করতে পারেননি। কিন্তু দলের অভ্যন্তরে যে রাজনীতি চলেছিল এবং তাতে অটল বিহারী বাজপেয়ীকে বলি দেওয়ার চেষ্টা হয়েছিল সেটাই এবার প্রকাশ্যে চলে এসেছে। ভারতের একাদশ রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে এপিজে আব্দুল কালামের নাম বিবেচনা করার আগে বিজেপি রাষ্ট্রপতি পদের জন্য অটল বিহারী বাজপেয়ীর নাম প্রস্তাব করেছিল। শুধু তাই নয়, লালকৃষ্ণ আদবানির হাতে প্রধানমন্ত্রী পদ তুলে দিতে চাওয়া হয়েছিল। এমন বিস্ফোরক তথ্য এবার সামনে চলে এসেছে। যা নিয়ে জাতীয় রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে।

এদিকে এই সিদ্ধান্তের কথা জানতে পেরেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তবে তৎকালীন প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছিলেন। আর সেই সময় বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনি রাষ্ট্রপতি হলে একটি ভুল নজির স্থাপন করবে। অটল বিহারী বাজপেয়ীর মিডিয়া উপদেষ্টা হিসেবে কাজ করেছেন অশোক ট্যান্ডন। তিনি প্রভাত প্রকাশনী থেকে একটি বই প্রকাশিত করেন। ওই বইয়ের নাম ‘‌অটল স্মরণ’‌। ওই বইয়ে এই ঘটনাটি তুলে ধরেছেন তিনি। আর তা এখন প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর মিডিয়া উপদেষ্টা ছিলেন অশোক ট্যান্ডন।

অন্যদিকে ২০০২ সালে এপিজে আব্দুল কালাম দেশের রাষ্ট্রপতি হন। আর ২০০৭ সাল পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন। তবে অশোক ট্যান্ডন লিখেছেন, রাষ্ট্রপতি ভবনে অটল বিহারী বাজপেয়ীকে চলে যাওয়া এবং তাঁর সেকেন্ড–ইন–কমান্ড লালকৃষ্ণ আদবানিকে প্রধানমন্ত্রীত্ব পদ ছেড়ে দেওয়ার পরামর্শ দেয় বিজেপি। এই পরামর্শ বা প্রস্তাব সপাটে প্রত্যাখ্যান করেছিলেন বাজপেয়ী। এই বিষয়ে অশোক ট্যান্ডনের বক্তব্য, ‘‌বাজপেয়ী এটার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বিশ্বাস করতেন যে, কোনও জনপ্রিয় প্রধানমন্ত্রীর পক্ষে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি হওয়া ভারতীয় সংসদীয় গণতন্ত্রের জন্য ভাল লক্ষণ তৈরি করবে না। এটি একটি খুব ভুল নজির স্থাপন করবে এবং তিনিই হবেন এই ধরণের পদক্ষেপকে সমর্থনকারী শেষ ব্যক্তি।’‌

এছাড়া এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি কে হবেন?‌ প্রশ্ন উঠতে শুরু করে। এমন আবহে প্রধান বিরোধী দল কংগ্রেসকে ডেকে পাঠাল অটল বিহারী। অশোক ট্যান্ডন বিষয়টি নিয়ে বলেন, ‘‌আমার মনে আছে সোনিয়া গান্ধী, প্রণব মুখোপাধ্যায় এবং ডঃ মনমোহন সিং তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। বাজপেয়ী প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছিলেন যে এনডিএ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডঃ এপিজে আব্দুল কালামকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে। তারপরই ওই সভায় এক মুহূর্ত পিন পড়ার নীরবতা তৈরি হয়েছিল। তারপর সোনিয়া গান্ধী নীরবতা ভেঙে বলেন, যে তাঁরা তাঁর পছন্দে অবাক হয়েছেন এবং তাঁকে সমর্থন করা ছাড়া তাঁদের আর কোনও বিকল্প নেই। তবে তাঁরা তাঁর প্রস্তাব নিয়ে আলোচনা করবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন।’‌

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ