বাংলায় কথা বলায় উত্তরপ্রদেশে ১৮ ফেরিওয়ালাকে আটক পুলিশের, থানায় নির্যাতনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে সরব হয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে নেমেছেন পথেও। অভিযোগ উঠেছে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দিয়ে করা হচ্ছে নিগ্রহ। সেই অভিযোগই ফের এবার সামনে এল। এবার ঘটনাস্থল যোগী রাজ্য উত্তরপ্রদেশ। বাঙালি ফেরিওয়ালাদের আটক করার অভিযোগ  উত্তরপ্রদেশে পুলিশের বিরুদ্ধে।

 বাংলায় কথা বলার অপরাধে মুর্শিদাবাদের ১৮ জন ফেরিওয়ালাকে বাংলাদেশি সন্দেহে পুলিশ আটক করেছে। তাঁদের যোগী রাজ্যের পুলিশ হেনস্থা করে বলেও অভিযোগ। উত্তরপ্রদেশে কাজে যাওয়া নির্যাতিত বাঙালি ফেরিওয়ালাদের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই প্রশাসনের দারস্থ হয়েছে। চেয়েছেন সাহায্য।  জানা গিয়েছে, মুর্শিদাবাদ থেকে উত্তরপ্রদেশের বস্তি জেলায় কাজের সূত্রে গিয়েছিলেন ১৮ জন বাঙালি। ঘুরে ঘুরে ফেরি করতেন শিশুদের প্লাস্টিকের খেলনা ও গৃহস্থালির সরঞ্জাম। হেনস্থার শিকার হওয়া ব্যক্তিরা থাকতেন নগর থানা এলাকার একটি ভাড়াবাড়িতে।

অভিযোগ উত্তরপ্রদেশের পুলিশ শুক্রবার গভীর রাতে তাঁদের বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি সন্দেহে আটক করে। নির্দিষ্ট পরিচয় পত্র দেখালেও মেলেনি রেহাই। আরও অভিযোগ বাংলায় কথা বলার জন্য ও হিন্দি ভালঅ না বলতে পারায় তাঁদের উপর অকথ্য নির্যাতন চালানো হয়। এই খবর পেয়েই বাড়ির মালিক থানায় গেলে ১৮ জনকে ছাড়তে টাকাও দাবি করা হয়। তারপরেই ওই ভাড়াবাড়ির মালিক ফেরিওয়ালদের বাড়িতে বিষয়টি জানায়। সেই খবর পেয়েই বাড়ির লোকেরা নির্যাতনের বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ জানায়। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (লালবাগ) রাসপ্রীত সিংহ ঘটনা প্রসঙ্গে বলেছেন, উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আটক ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলেছে। তবে ফের একবার এই ঘটনা ভিন রাজ্যে বাঙালি সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড