সিগারেট আনা নিয়ে বিবাদ, রাগের বশে যুবককে পিষে দিল বন্ধু

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সিগারেট আনতে রাজি হননি যুবক, তাই রাগের বশে তাঁকে পিষে দিল বন্ধু। ঘটনাটি অবাস্তব হলেও এমনটাই ঘটেছে বেঙ্গালুরুতে। মৃত ব্যক্তি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শনিবার মর্মান্তিক ঘটনাটি প্রকাশ্যে এসেছে। পুলিশ খুনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

নিহত ব্যক্তির নাম এইচএন সঞ্জয়। ২৯ বছর বয়সী ওই যুবক বেঙ্গালুরুর বজরাহাল্লির বাসিন্দা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কনকপুরা রোডের বসন্তপুরা ক্রসিংয়ে। রাজরাজেশ্বরী নগরের বাসিন্দা অভিযুক্ত প্রতীক (৩১) একটি বেসরকারি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কর্মরত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ মে ভোরবেলা সঞ্জয় তাঁর বন্ধু চেতন পূজামঠের সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। দু’জনেই অফিস থেকে সকাল সকাল বেরিয়ে এসেছিলেন সাময়িক বিরতি নিতে। আচমকা প্রতীকও সেখানে আসে। এসেই সঞ্জয়কে সে বলে রাস্তার পাশের এক বিক্রেতার কাছ থেকে তার জন্য একটি সিগারেট কিনে আনতে।

সঞ্জয় সিগারেট আনতে অস্বীকৃত হন। পাশাপাশি প্রতীককে তার অলসতার জন্য কিছু কথাও শোনান। প্রতীকও উত্তর দেয়। ফলে দু’জনের মধ্যে বাদানুবাদের সৃষ্টি হয়। স্থানীয়রা হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করেন। এরপর প্রতীক রাগ করে ঘটনাস্থল ছেড়ে কিছু দূরে পার্ক করা নিজের গাড়িতে বসে।

সঞ্জয় এবং চেতনও অফিসে ফেরার সিদ্ধান্ত নেন। তাঁরা যখন বাইকে করে অফিসে ফিরছিলেন, তখন প্রতীক গাড়ি নিয়ে পেছন থেকে এসে ধাক্কা দেয় বলে অভিযোগ। আচমকা ধাক্কা লাগায় সঞ্জয় ফুটপাথে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পিছনের সিটে থাকা চেতনও গুরুতর আহত হন। হাসপাতালে তাঁরও চিকিৎসা চলছে।

ঘটনার সময়, প্রতীক মদ্যপান করেছিলেন। সারা রাত পার্টি করে স্ত্রীর সঙ্গে বাড়ি ফিরছিল সে। সুব্রাহ্মণ্যপুরা থানার পুলিশ মামলাটির তদন্ত শুরু করেছে। সংগ্রহ করা হয়েছে সিসিটিভি ফুটেজ। সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ