পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফ্রান্স সফর শেষে দেশে ফিরেই বিতর্কে জরালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য করা হয় বলে অভিযোগ তুলেছে আম আদমি পার্টি (আপ)। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়েছে বলে দাবি দলের। এই ঘটনার পিছনে কেন্দ্রীয় সরকারের হাত রয়েছে বলে অভিযোগ আম আদমি পার্টির। তাঁদের দাবি, বিরোধী দলের মুখ্যমন্ত্রী হওয়ার কারণেই পরিকল্পিত ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে ভগবন্তকে।

সম্প্রতি ফ্রান্সের সফরে গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পর দিল্লি বিমানবন্দরে নামতেই তাঁকে সমস্যার মুখে পড়তে হয় বলে অভিযোগ। বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও নিজের ব্যাগপত্র হাতে পাচ্ছিলেন না ভগবন্ত। আধিকারিকদের তরফে বারবার জানানো হচ্ছিল, তাঁর ব্যাগ চেকিং করা হচ্ছে। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়। পঞ্জাবে আপের মিডিয়া ইনচার্জ বালতেজ পান্নু সমাজমাধ্যমে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, দীর্ঘ অপেক্ষার পর ব্যাগপত্র হাতে পেয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। সেই সময় ফের তাঁর পথ আটকান কয়েক জন আধিকারিক। এরপরই তাঁর হাতে ৫০ হাজার টাকা জরিমানার চালান ধরিয়ে দেওয়া হয়। তবে ঠিক কোন কারণে এই জরিমানা করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: দীর্ঘ টানাপোড়েনের অবসান! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী জানালেন ট্রাম্প ?

পঞ্জাবের আপ (AAP)-এর মিডিয়া ইন-চার্জ বালতেজ পান্নুর অভিযোগ, বিমানবন্দরের আধিকারিকরাই নাকি ভগবন্ত মানকে জানিয়েছেন, উপরমহল থেকে তাঁদের উপর প্রচণ্ড চাপ তৈরি করা হয়েছিল। সেই নির্দেশের কারণেই মুখ্যমন্ত্রীকে আটকে রাখা হয়। আপের মতে, গোটা ঘটনাটি নিছক প্রশাসনিক পদক্ষেপ নয়, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। এর আগেও ভগবন্ত মানের বিদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকার বাধা তৈরি করছে বলে অভিযোগ তুলেছিল আপ। এবার ফ্রান্স থেকে ফেরার পর বিমানবন্দরে তাঁর সঙ্গে এমন আচরণ করা হল বলে দাবি দলের। যদিও কী কারণে এই জরিমানা করা হয়েছে তা স্পষ্ট করে জানাননি আপ দলের নেতারা। এর আগে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রেখে অপমানিত করা হয়নি বলেও দাবি তাঁদের।

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে

SBI-তে বড়সড় সাইবার হানা, ৩,৮৯৭ গ্রাহকের ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে!

একাদশীতে অফিস অথচ হ্যাংওভারে নাজেহাল? ৬টি পানীয় করবে মুশকিল আসান

প্রয়াত পপ গায়ক জাস্টিন বিবারের প্রাক্তন প্রেমিকা সাহারা রে, বয়স হয়েছিল ৩৪ বছর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বিসর্জনে দুর্ঘটনা এড়াতে বাড়তি তৎপরতা! কলকাতায় দায়িত্বে ১২ আইপিএস, ঘাটগুলিতেও বিশেষ ব্যবস্থা

প্রথম একাদশে এখনই জায়গা নয়! বৈভবকে কেন অপেক্ষা করতে হবে, জানালেন শ্রেয়স

ইনস্টাগ্রামে আলাপ, দুর্গাপুজোর মণ্ডপেই চারহাত এক হল যুগলের

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

সিঁদুর খেলার আনন্দ মাটি করবে বৃষ্টি! দশমীর বিকেলে কেমন থাকবে আবহাওয়া?

চাপ বাড়ল সিজেপি নেতা সৌরভ-আশুতোষের, দ্বিতীয় মামলাও গেল ক্রাইম ব্রাঞ্চের হাতে

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আটকে রাখার অভিযোগ! ৫০ হাজার টাকা জরিমানার দাবি আপের

বিবাহিত প্রেমিকের সঙ্গে লিভ-ইন, ভয়ঙ্কর পরিণতি হল মহিলার

দীর্ঘ টানাপোড়েনের অবসান! ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে কী জানালেন ট্রাম্প ?