আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাও হামলায় নিহত জওয়ানদের শেষ শ্রদ্ধা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাও হামলায় নিহত জওয়ানদের শেষ শ্রদ্ধা জানালেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এক জওয়ানের কফিন বহনের সময় তাতে কাঁধও দেন তিনি।

বৃহস্পতিবার দান্তেওয়াড়া জেলার কারলি এলাকার পুলিশ লাইনে নিহত ১০ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এদিন সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী ভূপেশ ভাগেল। তিনি বলেন, ‘জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। মাও-বিরোধী অভিযানের তীব্রতা আরও বৃদ্ধি পাবে।’ পুলিশ লাইনে শ্রদ্ধা জানানোর পর জওয়নাদের কফিনবন্দি দেহ পাঠিয়ে দেওয়া হয় তাঁদের বাড়িতে। মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়ে সরকারের তরফ থেকে সমস্ত সহায়তা করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য মাওবাদী দমন অভিযান থেকে গাড়িতে চেপে ফেরার সময় ছত্তিশগড়ে জঙ্গলের মধ্যে পুঁতে রাখা আইইডি’র বিস্ফোরণে বুধবার প্রাণ হারিয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) ১০ জওয়ান এবং গাড়ির চালক। জওয়ানদের উপর হামলার এই ঘটনায় ব্যবহার করা হয়েছে ৫০ কেজি আইইডি বিস্ফোরক। বিষয়টি নিয়ে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিহত জওয়ান এবং গাড়ির চালকের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একটি টুইট বার্তায় অমিত শাহ লেখেন, ‘দান্তেওয়াড়াতে ছত্তিশগড় পুলিশের উপর কাপুরুষোচিত হামলায় ব্যথিত। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি এবং রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছি। শহীদ জওয়ানদের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ