Go First এয়ারলাইন্সকে ফের ৪০০ কোটি টাকা ঋণ দিচ্ছে পাওনাদাররা

আর্থিক সমস্যার কারণে গত দু'মাস ধরে বন্ধ গো ফার্স্টের উড়ান পরিষেবা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আর্থিক দেনায় জর্জরিত বেসরকারি বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা গো ফার্স্ট এয়ারলাইন্সের। অর্থের অভাবে গত দু’মাস ধরে কার্যত বিমান উড়ান বন্ধ করে রেখেছে সংস্থাটি। এমনকী দেউলিয়া ঘোষণা করার জন্য ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের কাছেও আবেদন জানিয়েছিলেন সংস্থার শীর্ষ কর্তারা। সেই দেউলিয়া হয়ে যাওয়া সংস্থাকে বাঁচাতে এগিয়ে এলো পাওনাদাররা। গো ফার্স্ট যে সব ব্যাঙ্ক থেকে আগেই ঋণ নিয়েছে সেই ব্যাঙ্কগুলিই ফের বিমান পরিষেবা চালু করার জন্য ৪০০ কোটি টাকার অন্তর্বর্তী তহবিল মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষের এমন মহানুভবতায় উল্লসিত দেউলিয়া হতে চলা বিমান সংস্থাটির শীর্ষ কর্তারা।

যদিও পাওনাদারদের এমন মহানুভবতা নিয়ে প্রশ্ন তুলেছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাদের মতে, এমনিতেই দেনায় জর্জরিত গো ফার্স্ট। যে সমস্ত সংস্থা থেকে ঋণ নিয়েছে সেই সমস্ত সংস্থার ঋণ আদৌ পরিশোধ করতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। তার ওপরে নতুন করে ঋণ দেওয়া বোকামি ছাড়া আর কিছু নয। সাধারণ মানুষের পরিশ্রমের অর্থ জেনেবুজে কেন জলে ফেলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। যদিও গো ফার্স্টকে বাড়তি ৪০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া ব্যাঙ্কগুলির কোনও আধিকারিকই এ বিষয়ে মুখ খুলতে চাননি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আর্থিক সমস্যায় জর্জরিত গো ফার্স্ট বিমান সংস্থার পক্ষ থেকে উড়ান পরিষেবা ফের চালুর জন্য পাওনাদারদের কাছ থেকে ৪০০ থেকে ৬০০ কোটি টাকা চাওয়া হয়েছিল। সেই আর্জিতে সাড়া দিয়ে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, আইডিবিআই ও ডয়েশ ব্যাঙ্কের পক্ষ থেকে ৪০০ কোটি টাকা অন্তর্বর্তীকালীন তহবিল হিসেবে বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বরাদ্দের ফলে আগামী মাস থেকে ফের গো ফার্স্টের উড়ান পরিষেবা চালু হতে পারে বলে আশা করা হচ্ছে।

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

‘আরশোলাদের বিক্ষোভের সময়ে পরিষেবা বাতিল হয়নি’, সুপ্রিম কোর্টে দাবি দিল্লি মেট্রোর

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা