দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জনসমক্ষে IAS অফিসারের মাথায় বসিয়ে দিলেন ‘ফুলের টব’, নীতিশের কর্মকাণ্ডে হতবাক নেটপাড়া

নিজস্ব প্রতিনিধি: বিহার রাজনীতিতে একের পর এক নাটক চলছে। রবিবার দুপুরে আচমকাই বড় পুত্রকে ত্যাজ্য করেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। এরপর নিজের আরজেডি দল থেকেও ছেলেকে ৬ বছরের জন্যে বহিষ্কার করেন তিনি। প্রেমিকার সঙ্গে ছেলে তেজ প্রতাপের ছবি ভাইরাল হয়ে যেতেও এমন কঠিন পদক্ষেপ নেন লালু প্রসাদ যাদব। এ নিয়েই এখন তোলপাড় বিহার রাজ্য রাজনীতি। এর মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আরও একটি তামাশার হদশি মিলল। জনসমক্ষে একজন IAS আমলার মাথার উপর রেখে দিলেন ফুলের টব! যে ভিডিওটি ভাইরাল হতেই বিরোধী দল একেবারে ছেঁকে ধরেছেন নীতিশ কে। রে রে করে ছুটে এসেছে আরজেডি বাহিনী।

সম্প্রতি পটনার কৃষিভবনে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এই অনুষ্ঠানেই তাঁর অদ্ভুত আচরণ প্রকাশ্যে এসেছে। নীতিশ আচমকাই মন্ত্রিসভার অতিরিক্ত মুখ্য সচিব এস সিদ্ধার্থের মাথায় বসিয়ে দেন একটি গোটা ফুলের টব। তৎক্ষণাৎ সিদ্ধার্থ তাঁর মাথা থেকে ফুলের টবটি সরিয়ে ফেললেও ততক্ষণে মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে যায়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। একজন মুখ্যমন্ত্রীর এমন উদ্ভট কার্যকলাপ মানায় না বলেই দাবি করেছেন নেটমহল। এমনকী মুখ্যমন্ত্রীর এমন কর্মকাণ্ড দেখে সেখানে উপস্থিত সকলকে হতবাক করে যান। জানা যায়, সেদিন অনুষ্ঠান চলাকালীন, মুখ্যমন্ত্রী মঞ্চে উপস্থিত হন। সঙ্গেই বিহার সরকারের মন্ত্রিপরিষদের অতিরিক্ত মুখ্য সচিব এস সিদ্ধার্থ তাঁকে স্বাগত জানাতে একটি ফুলের টব (একটি গাছ সহ) নিয়ে উপস্থিত হন। কোনও দ্বিধা ছাড়াই, নীতিশ কুমার পাত্রটি হাতে নিয়ে সরাসরি অফিসার এস সিদ্ধার্থের মাথায় বসিয়ে দেন। যদিও সিদ্ধার্থ তাৎক্ষণিকভাবে ফুলের পাত্রটি সরিয়ে অন্য একজন অফিসারের হাতে তুলে দেন, কিন্তু ততক্ষণে ছবি ক্যামেরাবন্দি হয়ে যায়।

ভিডিও ভাইরাল হতেই একজন এটিকে ‘বিহার মডেল’-এর একটি নতুন রূপ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিণী আচার্য ভিডিওটি শেয়ার করে ব্যঙ্গ করে বলেছেন, ‘মস্তিষ্কে পাগলামি আক্রমণ করেছে, কাকা তার অফিসারের কপালে ফুলের টব রাখছেন।’ ভিডিওটি রাষ্ট্রীয় জনতা দলের এক্স হ্যান্ডেল থেকেও শেয়ার করা হয়েছিল। দলটি X-এ লিখেছে, ‘বিহারের মুখ্যমন্ত্রী শ্রী নীতিশ কুমারের মানসিক অবস্থা! যখন একজন আইএএস অফিসার সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী সমস্ত প্রোটোকল এবং সাজসজ্জা উপেক্ষা করে অফিসারের মাথায় ফুলের টব রাখেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই করুণ অবস্থা রাজ্যকে অতল গহ্বরে নিয়ে যাচ্ছে।’ তবে এই প্রথম নয়, এর আগেও, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের অদ্ভুত আচরণের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সাম্প্রতিক একটি ভিডিওতে, জাতীয় সঙ্গীতের সময় মুখ্যমন্ত্রীকে হাসতে দেখা গিয়েছিল। তার অঙ্গভঙ্গি এবং অভিব্যক্তি সেখানে উপস্থিত লোকজনকে অবাক করে দিয়েছিল।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্বের একমাত্র রুক্মিণী দেবী মন্দির এখানেই, রয়েছে জলদান করার রীতি, কারণ কী?

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ