বিহারের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নীতীশ পুত্র নিশান্ত ও সম্রাট চৌধুরী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: রাজ্যসভার সদস্য হিসাবে নির্বাচিত হওয়ায় পাটলিপুত্রের কুর্সি থেকে বিদায় নিচ্ছেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। আগামী এপ্রিলে তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন। আর তাঁর ইস্তফার পরে কে কুর্সিতে বসবেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন নীতীশ পুত্র নিশান্ত কুমার ও বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

গত বছর নভেম্বরে দু’দফায় বিহারের বিধানসভা নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে ২০২টি আসনে জিতে ক্ষমতা দখল করেছিল এনডিএ। বিজেপি একক বৃহত্তম দল হলেও দশমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। তবে শপথের কয়েক মাস যেতে না যেতেই নাটকীয় পট পরিবর্তন ঘটে। আচমকাই জেডিইউয়ের হয়ে রাজ্যসভার নির্বাচনে লড়াই করে জয়ী হন নীতীশ। বিধায়ক পদে ইস্তফা দিলেও মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেননি।

সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল পাটলিপুত্রের কুর্সি ছাড়তে পারেন জেডিইউ সুপ্রিমো। তাঁর জায়গায় কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। একক বৃহত্তম দল হিসাবে বিজেপির তরফের দাবি জানানো হয়েছে, তাদের দলের কাউকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসাতে হবে। পরিবর্তে নীতীশ পুত্র নিশান্তকে উপমুখ্যমন্ত্রীর পদে বসানো হবে। যদিও এখনও পর্যন্ত সেই শর্তে রাজি হননি নীতীশ। সূত্রের খবর, নিজের উত্তরসূরি হিসাবে পুত্র সদ্য রাজনীতিতে পা রাখা নিশান্ত কুমারকে পাটলিপুত্রের কুর্সিতে বসাতে চাইছেন তিনি। বাহুবলী নেতা আনন্দমোহন সিংহ-ও উপমুখ্যমন্ত্রীর পরিবর্তে নিশান্তকে মুখ্যমন্ত্রী হিসাবে দেখার পক্ষে সওয়াল করেছেন।

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই বিধানসভায় উপ নির্বাচন, নির্ঘন্ট প্রকাশ কমিশনের

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ