পাটলিপুত্রে নয়া রাজনৈতিক সমীকরণ, RJD-র ইফতারে হাজির নীতীশ কুমার

যদিও আরজেডির ইফতারে যোগ দেওয়ার পিছনে কোনও রাজনীতি নেই বলে দাবি করেছেন নীতীশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে এনডিএ’র অন্দরে গত মাসখানেক ধরেই ফাটল দেখা দিয়েছে। জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে জোট শরিক বিজেপি নেতাদের নানা ইস্যুতে মতবিরোধ প্রকাশ হয়ে পড়েছে। দুই দলের সম্পর্ক সুতোয় ঝুলছে। আর তার মধ্যেই পাটলিপুত্রে নয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলল শুক্রবার সন্ধ্যায়। রাষ্ট্রীয় জনতা দলের দাওয়াত-ই-ইফতার অনুষ্ঠানে সটান হাজির হলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। লালুপ্রসাদ যাদবের দুই পুত্র তেজস্বী যাদব ও তেজপ্রতাপ যাদবকে পাশে নিয়েই খোশগল্পে মশগুল হলেন বিহারের মুখ্যমন্ত্রী। যদিও আরজেডির ইফতারে যোগ দেওয়ার পিছনে কোনও রাজনীতি নেই বলে দাবি করেছেন নীতীশ।

গত কয়েক মাস ধরেই রাজ্য রাজনীতিতে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। জেডিইউইয়ের সঙ্গে বিজেপির দুরত্ব ক্রমশই বাড়ছে। শাসকজোটে থাকা দুই দলের নেতাদের মধ্যে লড়াই তুঙ্গে পৌঁছনোয় রাজনৈতিক ডিভিডেন্ড ঘরে তুলতে শুরু করেছে প্রধান বিরোধী দল আরজেডি। সদ্য সমাপ্ত বোচহান বিধানসভা আসনের উপনির্বাচনে জয় হাসিল করেছেন লালুপ্রসাদের দলের প্রার্থী।

রাজ্য রাজনীতিতে বিজেপিকে কোনঠাসা করতে নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন আরজেডি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। নীতীশ কুমারের পাশাপাশি এনডিএ’তে থাকা বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) মুকেশ সাহানি ও লোক জনশক্তি পার্টির সুপ্রিমো চিরাগ পাসোয়ানকে কাছে টানার চেষ্টা চালাচ্ছেন। আর সেই নয়া রাজনৈতিক সমীকরণ গড়ে তোলার জন্য ইফতার পার্টিকেই হাতিয়ার করলেন। এদিন ১০ নম্বর সার্কুলার রোডের বাড়িতে ইফতার পার্টিতে বিহারের মুখ্যমন্ত্রীর পাশাপাশি মুকেশ সাহানি ও চিরাগ পাসোয়ানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দীর্ঘ পাঁচ বছর বাদে আরজেডির ইফতার পার্টিতে হাজির হলেন নীতীশ।

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান