চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কৃষক হত্যার স্মৃতি এখনও টাটকা, সেই লখিমপুরেও এগিয়ে বিজেপি

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র কয়েক মাস আগের ঘটনা, এখনও অধিকাংশ মানুষই ভুলতে পারেননি ২০২১ সালের ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরির সেই ভয়াবহ ঘটনা, যেদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের কনভয় পিষে দিয়েছিল কয়েকজন নিরপরাধ, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো নিরীহ কৃষককে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশজুড়ে জ্বলে উঠেছিল প্রতিবাদের আগুন। কংগ্রেস থেকে তৃনমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে খেরির ঘটনার প্রতিবাদ জানাতে পিছুপা হননি কেউই। প্রায় ৬ মাস জেলে থেকে এই ‘নৃশংস খুনের’ সাজাও ভোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রীর গুণধর পুত্র। ফলে বিরোধীদের আশা ছিল কোথাও কিছু না হলেও বিজেপিকে খেরির এই ঘটনার জবাব দেবে লখিমপুরের মানুষ। কিন্তু বৃহস্পতিবার সকালে  নির্বাচনের ফলাফল সামনে আসতেই রীতিমতো উল্টো পুরান। দেখা গেল হারা তো দূরের কথা লখিমপুরে বিপুল ভোটে এগিয়ে বিজেপি। তার ধারেপাশেই নেই বিরোধীরা।

এখনও চলছে ভোট গণনা। কিন্ত তাতেই দেখা যাচ্ছে, লখিমপুরে ২৬,৪১০ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী যোগেশ ভর্মা। প্রায় পঞ্চাশ শতাংশ ভোটই এই মুহূর্তে তাঁর দখলে। তাঁর থেকে বহু পিছিয়ে সমাজবাদী দলের প্রার্থী উৎকর্ষ ভর্মা মধুর। এখনও পর্যন্ত তিনি পেয়েছন ১৯,১৮৯ ভোট। অন্যদিকে বহুজন সমাজ পার্টি পেয়েছে ৯.৬৭ শতাংশ ভোট। আর কংগ্রেস পেয়েছে মাত্র ০.৮৭ শতাংশ ভোট। 

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ