পটনায় পুলিশের লাঠির আঘাতে মৃত্যু বিজেপি নেতার

নিহত বিজেপি নেতার নাম বিজয় কুমার সিং। তিনি জেহানাবাদ জেলার সাধারণ সম্পাদক ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের লাঠির আঘাতে মৃত্যু হল এক বিজেপি নেতার। বৃহস্পতিবার পটনার গান্ধি ময়দান থেকে মিছিল করে বিহার বিধানসভার দিকে যাচ্ছিল গেরুয়া শিবিরের মিছিল। সেই মিছিল থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হলে লাঠিচার্জ করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বিজেপি নেতার নাম বিজয় কুমার সিং। তিনি জেহানাবাদ জেলার সাধারণ সম্পাদক ছিলেন। বিজেপি সাংসদ এবং বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদি জানিয়েছেন, দলের জেহানাবাদ জেলার সাধারণ সম্পাদক পুলিশের লাঠিচার্জের কারণে আহত হয়ে মারা গেছেন। একটি টুইটে তিনি লিখেছেন, ‘পটনায় বিহারের পুলিশ গ্রেফতার করেছে। জেহানাবাদের জিএস বিজয় কুমার সিং পুলিশের নির্মম লাঠিচার্জে মারা গেছেন।’ পটনা মেডিকেল কলেজ হাসপাতালের তরফেও বিজেপি নেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য দীর্ঘদিন ধরে বিহারের বিজেপি সে রাজ্যের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়ে আসছে। বৃহস্পতিবার মিছিলের ডাক দিয়েছিল দলটি। পূর্বের ঘোষণা মতো পটনার গান্ধি ময়দান থেকে বিধানসভা অভিযান শুরু করেছিল দলটি। সেই মিছিল থেকে বিশৃঙ্খলা তৈরি হলে উত্তেজিত জনতাকে বাগে আনতে টিয়ার গ্যাসের শেল ছোঁড়ে পুলিশ, পাশাপাশি ব্যবহার করে জলকামান। সেই সঙ্গে লাঠি চার্জ করারও অভিযোগ ওঠে।

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধমক AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

‘ও আমাকে ঠকিয়েছে, তাই শাস্তি দিয়েছি’, খুদে শিশুর সামনে স্বামীর হাতে মর্মান্তিক পরিণতি স্ত্রীর

‘মৃত অবস্থায় হাসাপাতালে নিয়ে আসা হয়’, নানা পটেকরের মৃত্যু স্বাভাবিক নয়, গোয়া থানায় মামলা দায়ের

সবজির ব্যাগের ভেতর ওটা কী? খুলতেই চক্ষু চড়কগাছ! গ্রেফতার ১

অনলাইন কোর্স কি সত্যিই কেরিয়ার বদলে দিতে পারে? যা জানা জরুরি…

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর