আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধাক্কা বিজেপির, হরিয়ানাতেও পা রাখল আপ

নিজস্ব প্রতিনিধি : হরিয়ানার পঞ্চায়েত ভোটে আশানারূপ ফল পেল না বিজেপি। ভাল ফল করে পঞ্জাবের পড়শি রাজ্যেও পা রাখল আম আদমি পার্টি বা আপ। বিজেপি জেলা পরিষদের ২২টি আসনে জয়ী হয়েছে, ১৫টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে আপ এবং ভারতীয় জাতীয় লোকদল জয়ী হয়েছে ১৪ টি আসনে। এছাড়া কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থীরাও বেশ কয়েকটি আসন পেয়েছেন।

জানা গিয়েছে, বিজেপি আম্বালা, যমুনানগর এবং গুরুগ্রাম সহ সাতটি জেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জেলা পরিষদের ১০২টি আসনের মধ্যে ২২টি জিতেছে। তবে পঞ্চকুলায় ধাক্কা খেয়েছে বিজেপি। এই জেলায় ১০টি আসন হাতছাড়া হয়েছে বিজেপির। বিজেপি সাংসদ নয়াব সিং সাইনির স্ত্রী আম্বালা জেলা পরিষদের ৪ নম্বর কেন্দ্রে একজন নির্দল প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। অন্যদিকে, আম আদমি পার্টি পঞ্চায়েত নির্বাচনের জেলা পরিষদের ১০০টি আসনে প্রার্থী দিয়েছিল। তার মধ্যে সিরসা, আম্বালা, যমুনানগর এবং জিন্দ সহ অন্যান্য জেলাতে ১৫টি আসনে জয়লাভ করেছে। ভারতীয় জাতীয় লোকদল জেলা পরিষদের ৭২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তারা নির্বাচনে ১৪টি আসনে জয়লাভ করেছে।

কংগ্রেস তাদের দলীয় প্রতীক হাত চিহ্ন নিয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। তাদের প্রার্থীরা নির্দল হয়ে লড়েছিলেন। এই নির্দল প্রার্থীরাও জেলা পরিষদের বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছেন। হরিয়ানায় ১৪৩টি পঞ্চায়েত সমিতি এবং ২২টি জেলা পরিষদের নির্বাচন তিনটি ধাপে অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদে মোট ৪১১ জন সদস্য রয়েছেন। ১৪৩টি পঞ্চায়েত সমিতিতে মোট ৩০৮১ জন সদস্য রয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ