শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  শ্রাদ্ধের অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। বিহারে আচমকা গঙ্গায় উল্টে মৃত্যু হয়েছে ১৩ জনের। যারা সকলেই শিশু। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিহারের বৈশালী জেলায় দুর্ঘটনাকে ঘিরে নেমে এসেছে শোকের ছায়া। যে বাড়ি একসময় শিশুদের কলরবে মুখরিত থাকত, আজ সেখানে শুধুই কান্না আর হাহাকার। সন্তানদের ঘিরে ছিল বাবা-মা’দের হাজারো স্বপ্ন কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনায় নিমেষে সবটা শেষ করে দিয়েছে। আরও মর্মান্তিক বিষয়, মৃতদের মধ্যে ১৩ জনই একই পরিবারের সদস্য। সন্তানদের হারানোর পর নিজেদের সামলাতে না পেরে জেলাশাসক বর্ষা সিংকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন অভাগা মায়েরা। সেই ঘটনা চোখে জল এনে দিয়েছে সকলের।   

দুর্ঘটনার পর এলাকায় পৌঁছন বৈশালীর জেলাশাসক বর্ষা সিং।  সেই সময় সন্তান হারানো মায়েরা নিজেদের সামলাতে না পেরে তাঁকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মায়ের সেই অসহায় কান্না  ভাষায় প্রকাশ করা কঠিন। অসহায় মা’য়েদের দেখে চোখে জল আসে জেলাশাসকের। সন্তানদের ঘিরে বোনা সমস্ত স্বপ্ন এক নিমেষে ভেঙে পড়ার যন্ত্রণা ফুটে ওঠে তাঁদের চোখের জলে। ঘটনাস্থলে উপস্থিত অনেকের চোখও সেই দৃশ্য দেখে ভিজে যায়। 

আরও পড়ুন: খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

প্রত্যক্ষদর্শী রবি যাদবের দাবি,  সরকারি নৌকাটি ছিল অত্যন্ত পুরনো ও জরাজীর্ণ। স্থানীয় বাসিন্দারাও নৌকাটির পুরনো অবস্থার কথা জানিয়েছেন। রাঘোপুরের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সতীশ রায়ও নৌকাটির জরাজীর্ণ অবস্থার কথা উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য, বন্যাপ্রবণ এই এলাকায় বহু বছর আগে নৌকাটি ওই গ্রামের মানুষদের দেওয়া হয়েছিল। উদ্ধারকাজ চলাকালীন এসডিআরএফের দল নদী থেকে উল্টে যাওয়া নৌকাটি উদ্ধার করে। পরে সেটি পরীক্ষা করে দেখা যায় এক পাশে বড় ছিদ্র রয়েছে।  নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বা মাল বোঝাই ছিল কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করতে শুরু হয়েছে তদন্ত। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

 

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭