দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বুলডোজার এবার জয়পুরে, ভাঙা হল প্রশ্নফাঁসে জড়িত কোচিং সেন্টার

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: যোগী রাজ্যের পর এবার বুলডোজার ফিরল রাজস্থানে। শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত কোচিং সেন্টার বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হল। প্রশ্নফাঁসের ঘটনাটি ঘটে গত বছর। তদন্তে উঠে আসে, কেলেঙ্কারির সঙ্গে জড়িত আধিগাম কোচিং সেন্টার। কোচিং সেন্টার চালাতেন ভূপেন্দ্র সারান এবং সুরেশ ঢাকা। প্রশ্ন ফাঁস হয় গত ২৪ ডিসেম্বর। মূলত এই দুই কেলেঙ্কারির মাথা হলেও ঘটনার সঙ্গে জড়িত ছিল আরও জনা পঞ্চাশ। পঞ্চাশজনকেই পুলিশ গ্রেফতার করেছে। তবে ভূপেন্দ্র সারান এবং সুরেশ ঢাকাকে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি।

শিক্ষক নিয়োগের পরীক্ষা হওয়ার কথা ছিল ২১ থেকে ২৭ ডিসেম্বর। পরীক্ষা শুরুও হয়ে যায়। ২৪ ডিসেম্বর সাধারণ জ্ঞানের ওপর পরীক্ষা হওয়ার কথা ছিল। সেইদিন উদয়পুর পুলিশের কানে খবর যায়, শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে। ৪০ জন পরীক্ষার্থী, যারা বাসে করে পরীক্ষা দিতে আসছিলেন, তারা সেই প্রশ্নপত্র পেয়ে গিয়েছে। খবর পাওয়া মাত্র রাজ্য সরকার শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে দেয়। কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ আদাজল খেয়ে মাঠে নামে। যে ৪০ জন পরীক্ষার্থীর সাধারণ জ্ঞানের প্রশ্নপত্র পেয়েছিল, পুলিশ তাদেরও কয়েকজনকে জেরা করে। জেরায় তারা জানায়, কে তাদের হাতে প্রশ্নপত্র তুলে দেয়। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শুরু অভিযান চালায়।গ্রেফতার করে ৫০জনকে। যদিও কেলেঙ্কারির নাটের গুরুকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি।

আরও পড়ুন বিয়ে করতে পাত্র গেল বুলডোজারে চেপে

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ