চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনন্তনাগে জঙ্গিদের হাতে অপহৃত সেনা জওয়ানের দেহ উদ্ধার, বুলেট আর চাকুর আঘাতে ক্ষতবিক্ষত শরীর

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচন মিটতেই ফের উত্তাল জম্মু- কাশ্মীর। বুধবার ভোরে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের জেলা থেকে দুই সেনা জওয়ানকে অপহরণ করে  জঙ্গিরা। ইতিমধ্যেই অনন্তনাগ এলাকায় সন্ত্রাসীদের দ্বারা অপহৃত এক টেরিটোরিয়াল আর্মি  জওয়ানের  দেহ গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। , তারা দেহ রয়েছে একাধিক বুলেটের দাগ।  তবে এখন পর্যন্ত নিহত জওয়ানের  পরিচয় জানা যায়নি। 

অন্যদিকে অপহরণের পর আরও   এক সেনা জওয়ান কোনও মতে নিজেকে জঙ্গিদের   কবল থেকে মুক্ত করতে পারলেও শেষরক্ষা হয়নি।  জঙ্গিদের গুলিতে তিনি গুরুত্বর জখম হন । বর্তমানে আহত অবস্থায় তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছে। সূত্র মারফত  জানা গিয়েছে , এদিন ভোর বেলা জঙ্গিদের হাতে অপহৃত হয় দুই  সেনা জওয়ানরা । এনারা  হলেন টেরিটোরিয়াল আর্মির ১৬১ ইউনিটের সদস্য।

উল্লেখ্য , ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরে প্রথম বিধানসভা নির্বাচন সবে শেষ হয়েছে। মঙ্গলবারই ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে দেখা গিয়েছে টানা ১০ বছর পর ফারুক আবদুল্লা নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স ৪২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে নির্বাচনের ফলাফল  ঘোষণা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ফের  উত্তপ্ত হয়ে উঠল জম্মু- কাশ্মীর। আর তাতেই বাড়ছে চিন্তা।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ