দিল্লি ফিরলেন ইজরায়েলে আটকে পড়া ২১২ ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে শুরু হল অপারেশন অজয়। শুক্রবার সকালেই সংঘর্ষ বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়া ২১২ ভারতীয়কে নিয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখল প্রথম বিমান। প্রথম যে দলটি এসে পৌঁছেছে তার সিংহভাগই পড়ুয়া। নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলেছেন প্রত্যেকেই।

গত শনিবার আচমকাই ইজরায়েলের উপরে হামলা চালায় প্যালেস্তানি সংগঠন হামাস। জবাব দিতে গাজায় পাল্টা হত্যালীলা চালাতে শুরু করে ইজরায়েলও। দুপক্ষের মধ্যে প্রাণঘাতী লড়াইয়ের পরেই ইজরায়েলে থাকা ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেয় তেল আভিভের ভারতীয় দূতাবাস। সেই সঙ্গে সম্ভব হলে দেশে ফিরে আসারও অনুরোধ জানানো হয়। পরিস্থিতি বেগতিক বুঝে বহু ভারতীয় দেশে ফেরার উদ্যোগও নেন। কিন্তু শনিবার হামলার পরেই ঝুঁকির কারণে ইন্ডিয়ান এয়ারলাইন্স ইজরায়েলের সঙ্গে  বিমান পরিষেবা বন্ধ করে দেয়।

ওই সিদ্ধান্তে বিপাকে পড়ে ইজরায়েলে থাকা ভারতীয়রা। প্রায় ১৮ হাজার পড়ুয়া ও কর্মজীবী ভারতীয় আটকে পড়েন। শেষ পর্যন্ত চাপে পড়ে ইজরায়েলে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর উদ্যোগ নেয় বিদেশ মন্ত্রক। শুরু করা হয় অপারেশন অজয়। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ভিত্তিতেই ইজরায়েল থেকে ভারতীয়দের দেশে ফেরামনো হবে। বৃহস্পতিবার রাতেই ২১২ যাত্রীকে নিয়ে প্রথম বিমান দিল্লির উদ্দেশে রওনা দেয়। এদিন সকাল সাতটা নাগাদ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ওই বিমান।

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

বড়সড় সঙ্কটে CINTAA, পুনম ও পদ্মিনীকে দায়ী করে পদত্যাগ করলেন সংগঠনের ১১ সদস্য

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

স্বাধীনতা দিবসের পরেই বাড়ছে পাউরুটির দাম, কত টাকা খরচ বাড়বে?

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘জেল কে তালা টুটেঙ্গে…’, ফের জেএনইউতে উমর খালিদের মুক্তির দাবিতে উঠল শ্লোগান

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম