বিহারে ক্রমাগত বাড়ছে শিশু যৌন নির্যাতন ও পাচারের ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারে ক্রমাগত বেড়ে চলেছে শিশুদের প্রতি যৌন অপরাধ। চলতি বছরের অগস্ট মাস থেকে শুরু করে প্রতি মাসে ১৬০টি এই বিষয়ক মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৩১ অগস্ট পর্যন্ত বিহারে ১,২৮৩টি মামলা দায়ের হয়েছে। ১,১৩২টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে। ৪৯০ জনকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও একই ঘটনা। ৩০ সেপ্টেম্বর পাটনার একটি গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ৬ জন গণধর্ষণ করে।  ২৮শে অগস্ট ভাগলপুরে সপ্তম শ্রেণীর পড়ুয়াকে বন্দি রেখে তিনদিন ধরে গণধর্ষণ করা হয়। ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেফতার করে।  ২৫ অগস্ট বিহারের সমস্তিপুর জেলায় একটি নাবালিকাকে ধর্ষণ এবং খুন করা হয়। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শিশু নির্যাতন বেড়েছিল।

বিহারের ৪৫টি জেলার মধ্যে ৩৮টিতে পুলিশ মোট ১,৭৯৪টি মামলা দায়ের হয়েছে। ২০২১ সালে পকসো আইনের অধীনে গড়ে প্রতি মাসে ১২৫টি করে মামলা দায়ের করা হয়।  

এমনকি পাচার ও শিশুশ্রমের ঘটনাও বাড়ছে। বিহার পুলিশ এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ২২টি মামলা নথিভুক্ত করেছে। গত ৯মাসে মোট ১৯৮টি পাচারের মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালে বিহার পুলিশ প্রতি মাসে গড়ে ১৭টি মামলা দায়ের করেছে।

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের