ভোটমুখী কর্নাটকে ১১ দিনে ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত নির্বাচন কমিশনের

৫ লক্ষ ২০ হাজার লিটার দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: সামনেই বিধানসভার ভোট। টিপু সুলতানের রাজ্যে বরাবরই ভোটে বিশেষ ভূমিকা রাখে অর্থ আর পেশী শক্তি। এবারেও তার ব্যতিক্রম নয়। ভোটের নির্ঘন্ট শুরু হওয়ার পরেই ভোট কেনার জন্য টাকার বাণ্ডিল নিয়ে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলের ঘোষিত ও সম্ভাব্য প্রার্থীরা। আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরে গত ১০ দিনে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১০০ কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করেছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। শুধু নগদ অর্থই নয়, বিপুল পরিমাণ মদ, সোনাও বাজেয়াপ্ত করা হয়েছে।

গত ২৯ মার্চ কর্নাটক বিধানসভার ভোট নির্ঘন্ট ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আর ভোট নির্ঘন্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই চালু হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। ভোটে যাতে অর্থ আর পেশি শক্তি ব্যবহার করতে না পারে রাজনৈতিক দলগুলি, তার জন্য বিশেষ অভিযান চালাচ্ছেন নির্বাচনী আধিকারিকরা। গত ১১ দিনে সেই অভিযান চালাতে গিয়ে বিপুল পরিমাণ সোনা, মদ ও নগদ অর্থ বাজেয়াপ্ত করেছেন তাঁরা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ১১ দিনে বিভিন্ন জায়গায় হানা দিয়ে নগদ ৩৬ কোটি ৮০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি ৫ লক্ষ ২০ হাজার লিটার দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ৩০ কোটি টাকা। এছাড়া ১৫ কোটি টাকার সোনা ও আড়াই কোটি টাকার রুপোর গয়নাও বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ভোটারদের উপহার হিসেবে দেওয়ার জন্য টিভি সহ একাধিক মূল্যবান পণ্যও আটক করা হয়েছে। গতকাল রবিবারই বেঙ্গালুর গ্রামীণের নীলামঙ্গলা বিধানসভা আসনের এক ডেরা থেকে ২১ লক্ষ টাকা মূল্যের ৫৬টি টিভি সেট উদ্ধার করা হয়েছে। সোমবার বাগালকোটের হান্নুর চেক পোস্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২ কোটি ১০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা