ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

Share:

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া ত্বিশা শর্মা হত্যা মামলায় নাটকীয় মোড়। ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংহের জামিনের আর্জি বাতিলের আর্জি নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। বুধবার (২৭ মে) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে হাইকোর্টে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে গিরিবালা সিংহকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই যে জামিন দেওয়া হয়েছে তা বাতিল করা হোক।’

এদিকে, হাইকোর্টে ত্বিশার দেহের ময়নাতদন্তের রিপোর্ট জমা দিয়েছেন সরকারি আইনজীবী। এজলাসে রিপোর্ট  পড়তে গিয়ে তিনি জানান, ‘ত্বিশার শরীরের একাধিক জায়গায় আঘাতের প্রমাণ মিলেছে। তার মধ্যে মাথা ও কোমরও রয়েছে।’ বিচারপতি জানতে চান, ‘ময়নাতদন্তের রিপোর্টে যে চোটের কথা বলা হয়েছে, তা মৃত্যুর আগের?’ জবাবে সরকারি আইনজীবী জানান, ‘ত্বিশার শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের যে চিহ্ন মিলেছে, তা মৃত্যুর আগের।’

অন্যদিকে ত্বিশার শাশুড়ি গিরিবালা সিংহের আইনজীবী দাবি করেন, ‘তাঁর মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তোলা হয়েছে, তার কোনও ভিত্তি নেই। ত্বিশাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়ার কুড়ি মিনিটের মধ্যেই ভোপালের এইমসে নিয়ে যাওয়া হয়েছিল।’ গিরিবালার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন রাজ্য সরকারের আইনজীবী। তাঁর দাবি ছিল, ‘১৩ এবং ১৪ মে পর পর দু’দিন নোটিশ পাঠানো হলেও সাড়া দেননি গিরিবালা।’ যদিও ওই অভিযোগ খারিজ করে দিয়েছেন গিরিবালার আইনজীবী। পাল্টা তিনি দাবি করেন, ‘তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন তাঁর মক্কেল। পুলিশের তরফে আসত্য অভিযোগ তোলা হচ্ছে।’

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ