প্রাক্তন সাংসদকে খুনের ঘটনায় জগন রেড্ডির কাকাকে গ্রেফতার সিবিআই’এর

প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডির (former MP Vivekananda Reddy) খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা৷

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) গ্রেফতার করল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডির (Andhra Pradesh Chief Minister) কাকা ওয়াইএস ভাস্কর রেড্ডিকে (YS Bhaskar Reddy)। প্রাক্তন সাংসদ বিবেকানন্দ রেড্ডির (former MP Vivekananda Reddy) খুনের ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা৷

২০১৯ সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ১৫ মার্চ রাতে পুলিভেন্ডুলায় (Pulivendula) নিজের বাসভবনে বিবেকানন্দ রেড্ডির দেহ উদ্ধার হয়। তাঁকে খুন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। অভিযোগের তীর ছিল ওয়াইএস ভাস্কর রেড্ডির দিকে। সেই ঘটনার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেফতার করল মুখ্যমন্ত্রীর কাকাকে। প্রসঙ্গত বিবেকানন্দ রেড্ডি ছিলেন অন্ধ্রপ্রদেশের প্রয়াত মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির ভাই এবং বর্তমান অন্ধ্রপ্রদেশর মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডির কাকা।

প্রথমে বিবেকানন্দ রেড্ডির খুনের মামলাটির তদন্ত করছিল অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। পরে ২০২০ সালের জুলাই মাসে তদন্তভার হস্তানতর করা হয় সিবিআইয়ের কাছে। সিবিআই এর চার্জশিটে বলা হয়েছে, বিবেকানন্দ রেড্ডি কদাপা (Kadapa) লোকসভা কেন্দ্রে অবিনাশ রেড্ডির পরিবর্তে নিজের জন্য বা মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা বা জগন মোহন রেড্ডির মা ওয়াই এস বিজয়াম্মার জন্য সংসদীয় নির্বাচনের টিকিট চেয়েছিলেন।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা