রেলের নিয়োগ দুর্নীতি মামলায় লালুর বিরুদ্ধে তদন্তে সিবিআইকে অনুমতি কেন্দ্রের

শুক্রবার দিল্লির এক বিশেষ আদালতে ওই অনুমতিপত্র জমাও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রেলে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারির মামলায় প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমোদন দিয়েছে কেন্দ্র। আজ শুক্রবার দিল্লির এক বিশেষ আদালতে ওই অনুমতিপত্র জমাও দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কেন্দ্রের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দিয়েছে আরজেডির অন্যতম শীর্ষ নেতা তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।

২০২১ সালের সেপ্টেম্বরেই জমির বিনিময়ে রেলে চাকরি নিয়ে প্রাথমিক অভিযোগ দায়ের করেছিল  সিবিআই। ওই অভিযোগ খতিয়ে দেখে গত বছরের ১৮ মে এফআইআর দায়ের করা হয়েছিল। তদন্তে নেমে দিল্লি এবং পটনায় লালু প্রসাদ যাদব, তাঁর মেয়ে মিশা ভারতীর বাড়ি ও কার্যালয়ে তল্লাশি চালায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের দাবি, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত রেলমন্ত্রী থাকাকালীন রেলের বিভিন্ন জ়োনে কোনও লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া ২৭৬ জনকে নিয়োগ করা হয়েছিল। যাঁরা চাকরি পান, তাঁদের ১১১ জন বিহারের বাসিন্দা। চাকরির বিনিময়ে লালু যাদব ও তার পরিবারের সদস্যরা আর্থিক সুবিধা নিয়েছিলেন। চাকরিপ্রার্থীদের কাছ থেকে তাঁরা নিজেদের নামে জমি হস্তান্তর করেছেন। পটনার বেশ কয়েকজন বাসিন্দা, লালু ও তাঁর পরিবারের নিয়ন্ত্রনাধীন এক ব্যক্তিগত সংস্থাকে তাঁদের জমি বিক্রি করেছিলেন অথবা উপহার হিসেবে দিয়েছিলেন। ওই নিয়োগ কেলেঙ্কারিতে প্রাক্তন রেলমন্ত্রীর অফিসার অন স্পেশাল ডিউটি ভোলা যাদবকেও গ্রেফতার করা হয়।

গত বছরের ৭ অক্টোবর রেলে জমির বদলে চাকরি মামলায় আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করে সিবিআই। যদিও প্রাক্তন রেলমন্ত্রীর দাবি, বিহারের মাটিতে পায়ের তলার ভিত শক্ত করতে তাঁকে জেলের ভিতরে রাখতে ষড়যন্ত্র করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’