‘নিউজক্লিক’ এর বিদেশি অনুদান নিয়ে এবার তদন্তে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ‘নিউজক্লিক’ অনলাইন সংবাদমাধ্যমের বিরুদ্ধে চিনা প্রোপাগন্ডা প্রচারের অভিযোগ ওঠে। এবার নিউজক্লিকের বিদেশি অনুদান নিয়ে তদন্তে সিবিআই। এই ডিজিটাল সংবাদমাধ্যমের বিরুদ্ধে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) লঙ্ঘনের জন্য মামলা দায়ের করেছে সিবিআই।  পাশাপাশি দিল্লির দুটি স্থানে অর্থাৎ প্রবীর পুরকায়স্থের অফিস ও বাসভবনে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  

প্রবীর পুরকায়স্থ এবং নিউজক্লিকের এইচআর অমিত চক্রবর্তীকে চিনপন্থী প্রচারের জন্য বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এর অধীনে গ্রেফতার করা হয়। এরপরেই এই তদন্ত শুরু হয়। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার উদ্দেশ্যে চিন  থেকে তহবিল পেয়েছিল বলে অভিযোগ।

এই অভিযোগ অস্বীকার করে নিউজক্লিক কর্তৃপক্ষ। সম্প্রতি দেশবিরোধী কার্যকলাপ ও চীনের তথ্য প্রচারের অভিযোগে  নিউজক্লিক-এর সঙ্গে যুক্ত সাংবাদিক ও কর্মচারীদের বাড়িতে অভিযান চালায় দিল্লি পুলিশ। ৩০টিরও বেশি জায়গায় অভিযান চালানো হয়। ল্যাপটপ, মোবাইল,হার্ডডিক্স ও ইলেকট্রনিক ডিভাইসগুলি বাজেয়াপ্ত করা হয়। ইউএপিএ অ্যাক্ট এর অধীনে দিল্লি পুলিশ একটি মামলা দায়ের করেছে।

ইডি সন্দেহভাজন বেআইনি কার্যকলাপের ইঙ্গিত দিতেই দিল্লি পুলিশ অভিযানে নামে। তিন বছরেরও কম সময়ে ৩৮ কোটি টাকার বেশি বিদেশি তহবিল নেওয়ার তথ্য প্রকাশ করেছে ইডি। এফডিআই-এর মাধ্যমে ৯.৫৯ কোটি টাকা ও ২৮.৪৬ কোটি টাকা সন্দেহজনকভাবে নেওয়া হয়েছে। গৌতম নাভলাখা এবং তিস্তা সেটালভাদের সহযোগীরা সহ বেশ কয়েকজন বিতর্কিত সাংবাদিকদের মধ্যে এই অর্থ ভাগ করা হয়েছে। চীনের সঙ্গে সংযোগ সংক্রান্ত তথ্যও দিল্লী পুলিশকে দিয়েছে ইডি।

পূর্বে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) নিউজক্লিক নিউজ পোর্টালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ইডির দাবি, নিউজক্লিক ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট (এফসিআরএ) লঙ্ঘন করে বিদেশী ফান্ডিং পেয়েছে ।

সংস্থাটি আরও অভিযোগ করেছিল যে এই অর্থ দেশবিরোধী কাজে ব্যবহার করা হয়েছিল। পোর্টালটি আমেরিকান ধনকুবের নেভিল রয় সিংগামের থেকে “চীনা প্রচার ছড়ানোর জন্য” তহবিল পায় বলে অভিযোগ। একটি নিউজ ফরম্যাটে চিনপন্থী তথ্য প্রচারে জড়িত থাকারও বিষয়টি উন্মোচিত হয়েছে।

পাশাপাশি নিউজক্লিকের ডিরেক্টর প্রবীর পুরকায়স্থের সঙ্গে ধনকুবের নেভিল রায় সিংগাম এবং প্রকাশ কারাতের মতো সিপিআইএম নেতা ও বিভিন্ন সাংবাদিকের সঙ্গে ইমেল বিনিময়ের খোঁজ পাওয়া গিয়েছে।

নেভিল রায় সিংগাম চিনে থাকেন। নিউক্লিককে ভারতে চীন-পন্থী তথ্য প্রচারের জন্য অবৈধভাবে ৩৮ কোটি টাকা দিয়েছেন বলে অভিযোগ। নিউজক্লিকের ডিরেক্টর প্রবীর পুরকায়স্থ এবং তার সহযোগী সাংবাদিকদের বিরুদ্ধে সিংগামের দেওয়া সাময়িক তহবিলের বিনিময়ে তাদের ওয়েবসাইটে পেইড নিউজ লেখা ও প্রকাশ করার অভিযোগ রয়েছে।

আজকের রাশিফল: পরিবারের সঙ্গে সময় কাটান, মানসিক চাপ দূর হবে…

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS