অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিদ্বার: উত্তরাখণ্ডে ১৯ বছর বয়সি তরুণী অঙ্কিতা ভান্ডারীর হত্যাকাণ্ডে সপ্তমীর দিনেই অ্যাকশন মুডে সিবিআই। শনিবার (১৭ অক্টোবর) সমাজমাধ্যমে ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপিংসের সূত্র ধরে এদিন জ্বালাপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠোরের হরিদ্বারের বাড়িতে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুধু তাই নয়, শিবালিক অতিথিশালায় প্রাক্তন বিজেপি বিধায়ককে তিন ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের ঝানু গোয়েন্দারা।

চার বছর আগে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর হৃষীকেশের কাছে একটি রিসর্টের রিসেপশনিস্ট ১৯ বছরের অঙ্কিতা ভাণ্ডারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। রিসর্টটি ছিল হরিদ্বারের প্রাক্তন বিজেপি নেতা বিনোদ আর্যের পুত্র পুলকিতের। নিখোঁজ হওয়ার চার দিন পর কাছের চিলা খাল থেকে অঙ্কিতার দেহ উদ্ধার করা হয়। তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পায় পুলিশ। তদন্তকারীরা জানতে পারেন, ওই রিসর্টে অতিথিদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে অঙ্কিতাকে জোর করা হত। তাতে রাজি না হওয়াতেই তাঁকে খুন করা হয়। হোয়াট্‌সঅ্যাপে কাছের এক বন্ধুকে ওই রিসর্টের অন্দরে ঘটে চলা কুকর্মের কথা জানিয়েছিলেন অঙ্কিতা। বন্ধুকে অঙ্কিতা লিখেছিলেন, ‘‘গরিব হতে পারি। কিন্তু, ১০ হাজার টাকার জন্য নিজেকে বিক্রি করতে পারব না।’’

২০২৫ সালের মে মাসে ঘটনায় দোষীদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত। অঙ্কিতার হত্যার দিন ওই রিসর্টে এক জন ‘ভিআইপি’ উপস্থিত ছিলেন বলে প্রথম থেকেই দাবি করেছিলেন অঙ্কিতার বাবা-মা ও বন্ধুরা। যদিও সেই অভিযোগ উড়িযে দিয়েছিল বিশেষ তদন্তকারী দল। সম্প্রতি বিজেপির শীর্ষ নেতা দুষ্যন্ত গৌতমকে সিকিমের রাজ্যপাল পদে নিয়োগের পরেই ফের প্রচারের আলোয় চলে আসে অঙ্কিতা ভাণ্ডারীর হত্যা মামলা। দিল্লির ইন্ডিয়া গেটে ধর্নায় বসেন নিহতের বাবা-মা। গতকাল শুক্রবার সিবিআইয়ের শীর্ষ কর্তার সঙ্গে দেখা করে দুজনেই জ্বালাপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক সুরেশ রাঠোড়ের নার্কো টেস্টের দাবি জানান। তার কয়েক ঘন্টার মধ্যেই প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে অ্যাকশন মুডে দেখা গেল সিবিআইকে।

চোরবাগানের মণ্ডপে প্রবল ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি, অসুস্থ হয়ে হাসপাতালে ১৫

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’