বড় খবর, ২০২৬ সাল থেকে CBSE-র দশম শ্রেণির পরীক্ষা বছরে দু’বার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পড়ুয়াদের জন্য বড় খবর। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) ২০২৬ শিক্ষাবর্ষ থেকে দশম শ্রেণির জন্য বছরে দু’বার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই সিবিএসই’র পরিচালন সমিতি এ সংক্রান্ত খসড়া অনুমোদন করেছে। নয়া পরিকল্পনা নিয়ে শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ-সহ সংশ্লিষ্ট সকলের মতামত চাওয়া হয়েছে। আগামী ৯ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট সব পক্ষ তাদের মতামত জমা জানানোর সুযোগ পাবেন। জমা পড়া মতামত যাচাই-বাছাই শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সিবিএসই’র পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি (CBSE/CE/SPPS/2025) প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘কেন্দ্রীয় সরকার ২০২০ সালে নতুন জাতীয় শিক্ষা নীতি প্রকাশ করেছে। এই নীতিতে, পরীক্ষার জন্য নিম্নলিখিত সুপারিশগুলি দেওয়া হয়েছে:- দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা অব্যাহত থাকলেও, কোচিং ক্লাসের প্রয়োজনীয়তা দূর করার জন্য বোর্ড এবং প্রবেশিকা পরীক্ষার বিদ্যমান পদ্ধতি সংস্কার করা হবে। বর্তমান মূল্যায়ন ব্যবস্থার এই ক্ষতিকারক প্রভাবগুলি বিপরীত করার জন্য, সামগ্রিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য বোর্ড পরীক্ষা পদ্ধতির ক্ষেত্রে খানিকটা নতুনত্ব আনা হবে। যাতে শিক্ষার্থীরা তাদের ব্যক্তিগত আগ্রহের উপর নির্ভর করে বোর্ড পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পছন্দের বিষয় বেছে নিতে সক্ষম হবে। বোর্ডের অধীনস্থ পরীক্ষাগুলিকে ‘সহজ’ করে তোলা হবে, যাতে মাসের পর মাস কোচিং এবং মুখস্থ করার পরিবর্তে প্রাথমিকভাবে নিজেদের দক্ষতার পরীক্ষা দিতে পারে। যে কোনও শিক্ষার্থী যারা স্কুলের ক্লাসে যাচ্ছে এবং মৌলিক প্রচেষ্টা করছে তারা অতিরিক্ত প্রচেষ্টা ছাড়াই সংশ্লিষ্ট বিষয়ের বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে এবং ভাল ফল করতে সক্ষম হবে। বোর্ড পরীক্ষার ‘উচ্চ ঝুঁকি’-র দিকটি দূর করার জন্য, সমস্ত শিক্ষার্থীকে যে কোনও বছরে সর্বোচ্চ দুটি বার বোর্ড পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে। একটি প্রধান পরীক্ষা এবং অন্যটি নিজের দক্ষতা বা নম্বর বৃদ্ধির জন্য।’

সিবিএসই’র বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘আগামী বছর অর্থা‍ৎ ২০২৬ সালে দশম শ্রেণির পরীক্ষার্থীদের প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ১৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত। আর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৫ মে থেকে ২০ মে পর্যন্ত। মোট ৩৪ দিন ধরে চলবে পরীক্ষা। ৮৪টি বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বসবে আনুমানিক ২৬ লাখ ৬০ হাজার ছাত্র।’

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’, মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্য়াণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

নিট পেপার ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে তৈরি কেন্দ্র, বিষয়টিকে ‘ঘোর পাপ’ আখ্যা দিলেন প্রধানমন্ত্রী

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

পড়ুয়াদের উপর লাঠিচার্জে ক্ষুব্ধ নাসিরুদ্দিন, দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ তকমা বর্ষীয়ান অভিনেতার

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে জলপাইগুড়ির যুবকের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী