চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ওপেন বুকের মাধ্যমে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা CBSC-র

নিজস্ব প্রতিনিধিঃ এবার ওপেন বুকের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পরীক্ষার কথা ভাবছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন  (CBSC)। গতবছর প্রকাশিত হওয়া নতুন জাতীয় পাঠ্যক্রম কাঠামোর সুপারিশের সাথে সামঞ্জস্য রেখে এই পরীক্ষার কথা ভাবছে CBSC । তবে কবে থেকে এই পরীক্ষা শুরু হবে তা এখন পর্যন্ত জানা যায়নি।

সূত্রের খবর, চলতি বছর নভেম্বর-ডিসেম্বর মাসে CBSC স্কুলগুলিতে ওপেন-বুক ফর্ম্যাটের একটি পাইলট রান শুরু হবে। নবম থেকে দশম শ্রেণির ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞানের প্রশ্নপত্র পাইলট রান নেওয়া হবে। অন্যদিকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণির জীববিজ্ঞান, ইংরেজি ও অঙ্কের প্রশ্নপত্রে হবে এই  পাইলট রান। সিবিএসই স্কুলগুলির জন্য ওপেন বুক পরীক্ষা চালু করার বিষয়ে আলোচনার সময়, পাঠ্যক্রম কমিটি উচ্চমানের পাঠ্যপুস্তকের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিল। এই ওপেন বুক পরীক্ষার সময় শিক্ষার্থীরা  নোট, পাঠ্যপুস্তক পাবে । জানা গিয়েছে,  সিবিএসই জুনের মধ্যে ওপেন বুক পরীক্ষার নকশা তুলে ধরবে । এই পরীক্ষার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয় (ডিইউ) থেকে গাইডেন্স চাইবে বোর্ড।

উল্লেখ্য, শিক্ষার্থীদের কেবল মুখস্থকরণের উপর নির্ভর করার পরিবর্তে নিজেদের বোধগম্যতা এবং চিন্তাভাবনাকে উন্নত করার জন্য এই ওপেন বুক পরীক্ষা শুরু করার চিন্তা করেছে সিবিআই। তবে এর আগে একটি ওপেন টেক্সট-ভিত্তিক মূল্যায়ন (ওটিবিএ) ফর্ম্যাট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিল সিবিআই। কিন্তু সফল হয়নি। সেই কারণেই এবার এই ওপেন বুক পরীক্ষা নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ