আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিরোধীদের চাপে SIR আলোচনায় সম্মতি কেন্দ্রের, জানুন দিনক্ষণ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বিরোধীদের চাপের কাছে SIR আলোচনা নিয়ে নতিস্বীকার সরকার পক্ষের। এসআইআর নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে সরকার। আগামী ৯ ডিসেম্বর আলোচনা করার কথা জানিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, ১০ ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। সোমবার থেকে শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা করার দাবি তুলেছে বিরোধীরা। এই দাবি নিয়ে দফায় দফাীয় উত্তাল হয়েছে সংসদ ভবন। একাধিকবার মুলতুবি হয়ে গিয়েছে অধিবেশন। এবার SIR নিয়ে আলোচনা করতে রাজি কেন্দ্র।

চলতি বছরে বন্দে মাতরম ১৫০ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষ্যে এই বিষয়ের ওপরেও আলোচনা করতে রাজি বিরোধীরা। সূত্রের খবর, সব দল আগামী সোমবার বন্দে মাতরম নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। এসআইআর নিয়ে আলোচনার আগে বন্দে মাতরম নিয়ে আলোচনা করতে আগ্রহী সরকার। জানা গিয়েছে, এই আলোচনায় সংসদরা স্বাধীনতা আন্দোলনে এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যে বন্দে মাতরম গানটির ভূমিকা এবং প্রাসঙ্গিকতা নিয়ে কথা হবে। আলোচনায় অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

সোমবারের পর মঙ্গলবারও বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে সংসদ। বাধ্য হয়ে সরকার এই বিষয় নিয়ে আলোচনায় রাজি হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে সাধারণ মানুষের সকল ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার পক্ষ।

সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবি তুলেছে বিরোধীরা। তারমধ্যে সবথেকে বেশি দাবি এসআইআর নিয়ে। সুন্দর অধিবেশন শুরুর আগেই বিরোধীদের এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন সংসদ কাজের জায়গা নাটক করার জায়গা নয়। সাংসারিক কাজ করে দেখানো হোক। তারপরও এসআইআর নিয়ে উত্তাল হয়েছে সংসদ ভবন। বাধ্য হয়ে অধিবেশন মলতুবী রাখতে হয়। সোমবারের আবহাওয়া বজায় রয়েছে মঙ্গলবারেও। এসআইআর নিয়ে আলোচনা করার দাবি তুলেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার জন খারগে। প্রথমেই আলোচনা চেয়ে সরব হওয়ায় বারোটা পর্যন্ত লোকসভা মুলতুবি রাখা হয়। পরে দুপুর দুটো পর্যন্ত সেই সময় বাড়িয়ে দেওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ