লক্ষ লক্ষ যাত্রীর ভোগান্তির পর ঘুম ভাঙল কেন্দ্রের, ইন্ডিগো নিয়ে তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইন্ডিগোর কর্মী সংকট ভারতজুড়ে বিমান পরিষেবাকে ব্যাহত করেছে। এখনও পর্যন্ত, এই সংস্থাটি দেশব্যাপী ১,০০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। ভারতের প্রতিটি বিমানবন্দরে মানুষের মাথা আর লাগেজ ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। দিল্লি ও চেন্নাইয়ে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিগো পরিষেবা। এর মধ্যেই হঠাৎ যেন ঘুম ভাঙল কেন্দ্রের। সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, শনিবারের মধ্যে ফ্লাইটের সময়সূচী সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করতে হবে। আর তাই সোমবার থেকে একেবারে স্বাভাবিক অবস্থায় ইন্ডিগো পরিষেবা ফিরে আসার সম্ভাবনা প্রবল ।

শুক্রবার এক বিবৃতিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রাম মোহন নাইডু জানান, ইন্ডিগো পরিষেবা বিঘ্নিত হওয়ার বিষয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই সমস্যার সৃষ্টি হল তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে আশ্বাস দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে হবে। পাইলট এবং ক্রুদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার লক্ষ্যে ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (FDTL)- এর কিছু নিয়ম স্থগিত করার যুক্তিসঙ্গ কারণ তুলে ধরে নাইডু বলেন, যাত্রীদের স্বার্থ এবং নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হবে না।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কথায়, “স্বাভাবিক বিমান পরিষেবা দ্রুত শুরু করা এবং যাত্রীদের সমস্যার সমাধানের জন্য বেশ কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ খুব তাড়াতাড়ি বাস্তবায়িত করা হবে। আমরা আশা করি যে আগামীকাল থেকে ফ্লাইটের সময়সূচী স্বাভাবিক হতে শুরু করবে। সেই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে পরিষেবা সম্পূর্ণরূপে স্থিতিশীল হয়ে যাবে বলে আশা করছি।”

দিল্লির ২২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেঙ্গালুরু ১০২টি ফ্লাইট বাতিল করেছে। মুম্বই থেকে ১০৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।হায়দরাবাদের ৯২টি ফ্লাইট বাতিল হয়েছে। পুনে থেকে ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরে আটকে থাকা যাত্রীরা এই পরিস্থিতিকে চূড়ান্ত বিশৃঙ্খল বলে বর্ণনা করেছেন। অনেকেই জানিয়েছেন এই যে পর পর ফ্লাইট বাতিল করা হয়েছে তা নিয়ে কাউকে কিছু জানানো হয়নি।

প্রতিদিন প্রায় ২,৩০০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে ইন্ডিগোর। এয়ার ইন্ডিয়ার থেকে টিকিটের দাম তুলনামূলক কম বলে বহু মানুষ এই সংস্থার ফ্লাইটে যাতায়াত করেন। সেই পকেট ফ্রেন্ডলি বিমান সংস্থার পরিষেবার ক্ষেত্রে এমন বিপর্যয় ঘটায় হতবাক সকলেই। সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারির আগে এই সমস্যার সমাধান হবে না।

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫