বম্বে হাইকোর্টে জোর ধাক্কা মোদি সরকারের, বাতিল ফ্যাক্ট চেক ইউনিট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সমাজমাধ্যম ও ডিজিটাল মিডিয়ার উপরে ‘নজরদারি’র জন্য ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরি করেছিল মোদি সরকার। সেই ফ্যাক্ট চেকিং ইউনিটকে বাতিল করে দিল বম্বে হাইকোর্ট। ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার তথ্যপ্রযুক্তি নিয়মে যে সংশোধনী এনেছিল, সেই সংশোধনীকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি এ ‌এস চান্দুরকর। কৌতুকাভিনেতা কুণাল কামরার দায়ের করা মামলায় রায় দিতে গিয়ে তিনি বলেছেন, ২০২৩ সালে কেন্দ্রীয় সরকার তথ্যপ্রযুক্তি নিয়মে যে সংশোধন করা হয়েছিল, তা সংবিধানের ১৪ (সমান অধিকার))ও ১৯ (মত প্রকাশের স্বাধীনতা) ধারার পরিপন্থী।

ডিজিটাল ও সমাজমাধ্যমকে বিরুদ্ধ মতামতের কণ্ঠরোধ করতে ২০২৩ সালে তথ্যপ্রযুক্তি আইনের বেশ কিছু সংশোধনী করে মোদি সরকার। ভুয়ো ও অসত্য খবর রোধ করার জন্য ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরির সিদ্ধান্ত নেয়। ওই ফ্যাক্ট চেকিং ইউনিট  তৈরির উপর স্থগিতাদেশ চেয়ে বম্বে হাই কোর্টে মামলা দায়ের করছিলেন কৌতুকাভিনেতা কুণাল কামরা। তাঁর আবেদন ছিল, নতুন সংশোধিত নিয়ম আদালতের বৈধতা না পাওয়া পর্যন্ত এই ইউনিট গঠনে স্থগিতাদেশ দেওয়া হোক। গত ৩১ জানুয়ারি দুই বিচারপতির বেঞ্চ একটি বিভক্ত রায় দেওয়ার পর বিচারপতি এ এস চান্দুরকরকে তৃতীয় বিচারক হিসেবে এই মামলার শুনানির দায়িত্ব দেওয়া হয়েছিল। কুণালের আবেদন খারিজ করে দেওয়া হয়। বম্বে হাইকোর্টের বিচারপতি চান্দুরকর আবেদন খারিজ করে বলেছিলেন, ‘তথ্যপ্রযুক্তি নিয়মের আওতায় একটি ফ্যাক্ট চেকিং ইউনিট স্থাপনের অনুমতি দিলে কোনও গুরুতর এবং অপূরণীয় ক্ষতি হবে না।’

বম্বে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুণাল কামরা। গত ২০ মার্চ লোকসভা ভোটের প্রাক্কালে বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, ‘‘তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রেস ইনফরমেশন ব্যুরোর অধীনে ফ্যাক্ট চেক ইউনিটকে কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট চেক ইউনিট হিসাবে চিহ্নিত করা হচ্ছে।’ পরের দিন বৃহস্পতিবারই কামরার শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, যত দিন পর্যন্ত না বম্বে হাই কোর্টে এই মামলা নিষ্পত্তি হচ্ছে তত দিন কেন্দ্রীয় সরকারের এফসিইউ তৈরির বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশ বজায় থাকবে।’  মামলার শুনানিতে বিচারপতিরা বলেন, ‘বিষয়টি মানুষের মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। যার মধ্যে একটিতে বলা হয়েছে, ফ্যাক্ট-চেকিং ইউনিট সরকার সম্পর্কিত জাল, মিথ্যা বা বিভ্রান্তিকর অনলাইন বিষয়বস্তুকে চিহ্নিত করতে পারবে৷ তথ্যপ্রযুক্তি নিয়মের অধীনে, যদি এফসিইউ এমন কোনও বিষয়বস্তু খুঁজে পায় তা হলে তারা সরকারের পাশাপাশি, সমাজমাধ্যম মধ্যস্থতাকারীদেরকেও সেই বিষয়ে অবহিত করবে এবং জরুরি পদক্ষেপ করার কথা বলতে পারবে।’

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা