সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: কতটা নির্মম হলে এমন কাজ করা সম্ভব? বিয়ের ১৫ বছরের সংসার, চার সন্তানের মা। অথচ সেই মহিলাকেই নাকি সন্তানদের সামনে চরম অপমান ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে। তাকে শুধু মারধরই করা হয়নি, হাত-পা বেঁধে মাথা ন্যাড়া করে মুখে কালি মাখানো হয়। স্বামীর বিরুদ্ধে এমনটাই অভিযোগ করেছে স্ত্রী। ঘটনার ভিডিও সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কোরিয়া জেলায়। নির্যাতিতা স্ত্রীয়ের অভিযোগ, প্রায় ১৫ বছর আগে প্রেম করে স্বামী জিতেন্দ্র ঘাসিয়াকে বিয়ে করেছিলেন তিনি। তাদের চার সন্তান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই সংসারে অশান্তি, আর্থিক টানাপোড়েন এবং স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হচ্ছিল তাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, শেষ পর্যন্ত সন্তানদের নিয়ে আলাদা থাকতে শুরু করেন তিনি এবং জীবিকা নির্বাহের জন্য গৃহকর্মীর কাজ করতেন। মহিলার দাবি, গত ১৪ জুন তিনি এক পরিচিত ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় তার স্বামী সেখানে পৌঁছে তাকে বাইরে ডেকে আনেন। এরপরই শুরু হয় নির্যাতন। অভিযোগ, অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগ তুলে তার ওপর চড়াও হন অভিযুক্ত। নির্যাতিতা মহিলার অভিযোগ, প্রথমে তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। এরপর মাথার চুল কেটে সম্পূর্ণ ন্যাড়া করে দেওয়া হয়। মুখে কালি ও ইঞ্জিন অয়েল মাখিয়ে অপমান করা হয়। আমাকে মারধর করে এবং প্রস্রাব পান করতে বাধ্য করে। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

আরও পড়ুন: পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

এই পুরো ঘটনার সময় তাদের সন্তানদেরও সেখানে থাকতে বাধ্য করা হয়। মহিলার দাবি, সন্তানদের দিয়ে তাঁকে চড় মারানো হয় এবং তাদের একজনকে দিয়ে তাঁকে অপমানজনক আচরণ করতে বাধ্য করা হয়। পরে অভিযুক্ত নিজেও একই ধরনের অমানবিক আচরণ করেন বলে অভিযোগ। এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিযুক্তকে নিজের স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে শোনা গিয়েছে। তার দাবি, স্ত্রী পরিবার ছেড়ে অন্য এক পুরুষের সঙ্গে থাকত। তিনি আরও অভিযোগ করেন যে, তার স্ত্রী প্রথমে তার শ্যালকের সঙ্গে এবং পরে এক ভাগ্নের সঙ্গে পালিয়ে যাওয়ার পর তার কাছে ফিরে আসে। তবে ওই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নির্যাতিতা। তার বক্তব্য, বিয়ের পর থেকেই স্বামী তার চরিত্র নিয়ে সন্দেহ করতেন এবং বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। পাশাপাশি যৌতুকের দাবিও করা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। মহিলা জানিয়েছেন, ‘বহু বছর ধরে আমাকে সন্দেহ করা হয়েছে, মারধর করা হয়েছে। চার সন্তানের জন্ম দেওয়ার পর আমি বন্ধ্যাত্বকরণও করিয়েছি। তবুও অত্যাচার বন্ধ হয়নি। আমি চাই অভিযুক্তের কঠোর শাস্তি হোক এবং আমি ন্যায়বিচার পাই।’

মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে। এর মধ্যে স্বামীর নৃশংস অত্যাচারের কথাও উল্লেখ রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তের গতি আরও বাড়ানো হয়েছে। প্রাথমিক অভিযোগের বাইরে উঠে আসা তথ্যের ভিত্তিতে আরও গুরুতর ধারাও যুক্ত করা হচ্ছে। কোরিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুরেশা চৌবে জানিয়েছেন, অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হবে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম