ছত্তিশগড় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৪, হাসপাতালে ভর্তি একাধিক শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছত্তিশগড়ের শক্তি জেলায় একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪। আহত অবস্থায় প্রায় ২০ জন শ্রমিক এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সাম্প্রতিক সময়ের অন্যতম বড় শিল্প দুর্ঘটনা হিসেবে এই ঘটনাকে দেখা হচ্ছে।

প্রসঙ্গত,  মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ শক্তি জেলার সিংঘিতারাই এলাকায় অবস্থিত একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বয়লার থেকে টারবাইনে উচ্চচাপের বাষ্প বহনকারী একটি পাইপ হঠাৎ ফেটে যায়। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণে আশপাশে কর্মরত শ্রমিকরা গুরুতর দগ্ধ হন। সেই সময় অনেকেই রক্ষণাবেক্ষণ ও রং করার কাজ করছিলেন।

ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হয়। মোট প্রায় ৩০ জন শ্রমিক আহত হন। শক্তি জেলার পুলিশ সুপার প্রফুল ঠাকুর জানান, দীর্ঘ উদ্ধার অভিযানের পর আপাতত আর কেউ ধ্বংসস্তূপের নিচে আটকে নেই বলে মনে করা হচ্ছে। ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তা যেন ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের মতো মনে হচ্ছিল। পশ্চিমবঙ্গের এক শ্রমিক অজিত দাস কর বলেন, দুপুরের খাবারের পর হঠাৎ প্রবল বিস্ফোরণ হয় এবং চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাও পৃথক তদন্ত শুরু হয়েছে।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম