প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে, ‘বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।’ তাই যুগ যুগ ধরে মানুষ নিজের বিশ্বাস আর ভক্তির মধ্য দিয়েই ঈশ্বরের আরাধনা করে আসছেন। হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয়। এই মাস এলেই দেশের বিভিন্ন প্রান্তের শিবমন্দিরে ভক্তদের ঢল নামে। জানেন কি ভারতের বুকে এমনও একটি শিবধাম রয়েছে, যা শুধু ধর্মীয় গুরুত্বের জন্যই নয়, এক বিস্ময়কর রহস্যের কারণেও পরিচিত। ভক্তদের বিশ্বাস, এই মন্দিরের শিবলিঙ্গের আকার প্রতি বছরই নিজে থেকেই বেড়ে চলেছে।

ছত্তিশগড়ের ধামতারি, দান্তেওয়াড়া, রায়পুর এবং চিত্রকুট জলপ্রপাতের মতো পর্যটন কেন্দ্রগুলো ভ্রমণপিপাসুদের কাছে বেশ পরিচিত হলেও, রহস্যময় ‘ভূতেশ্বরনাথ মন্দির’-এর কথা খুব কম মানুষই জানেন। গরিয়াবন্দ জেলার মারৌদা গ্রামের ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত ভূতেশ্বরনাথ মহাদেব মন্দির বহু বছর ধরেই ভক্তদের কাছে অলৌকিক এক তীর্থক্ষেত্র। সেখানে থাকা প্রাকৃতিক শিবলিঙ্গটিকে বিশ্বের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ বলেও অনেকে মনে করেন। স্থানীয়দের দাবি, বছরের পর বছর ধরে শিবলিঙ্গটির উচ্চতা ও পরিধি ধীরে ধীরে একটু একটি করে বৃদ্ধি পাচ্ছে। তবে খাতায় কলমে কোনও প্রমাণ নেই। বিশ্বাস করা হয়, এই মন্দিরে গেলে  নানাবিধ সমস্যা থেকে মুক্তি  পাওয়া যায়। ভক্তরা এই শিবলিঙ্গটিকে ‘অর্ধনারীশ্বর’ রূপ হিসেবে পূজা করেন, যা ভগবান শিব ও দেবী পার্বতীর সম্মিলিত সত্তার প্রতীক। এই মূর্তি স্থানীয়ভাবে ‘ভাকুররা’ নামে পরিচিত। প্রতি বছর শ্রাবণ মাস এবং মহাশিবরাত্রির সময়, ভগবান শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ লাভের আশায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্ত এখানে সমবেত হন। তাই মূর্তির আকার বৃদ্ধি ঘিরে কৌতূহল যেমন রয়েছে, তেমনই ভক্তদের অটুট বিশ্বাসও অক্ষুণ্ণ রয়েছে।

নেপথ্যের ঘটনা জানুন

মন্দিরকে ঘিরে প্রচলিত একটি লোককথাও রয়েছে। বহু শতাব্দী আগে জমিদারি প্রথা চলাকালীন শোভা সিংহ নামের এক জমিদারের ওই এলাকায় একটি খামার ছিল। সন্ধ্যা হলেই তিনি খামার থেকে ষাঁড়ের গর্জন ও সিংহের হুঙ্কার শুনতে পেতেন। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। গ্রামবাসীরাও একই ধরনের শব্দ শুনতে পান। তাঁরা ষাঁড় ও সিংহকে খোঁজার চেষ্টা করলেও কোনও প্রাণির সন্ধান মেলেনি। তখন সকলে বিশ্বাস করতে শুরু করেন সেখানে মহাদেবের আবির্ভাব হয়েছে। তারপর থেকে স্থানীয়রা পাহাড়টিকে শিবলিঙ্গ হিসেবে পুজো করতে শুরু করেন।

১৬ বছরের পুরনো মামলা, রখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানীভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩