বিচারপতির আসনে ডিওয়াই চন্দ্রচুড়, গ্যালারিতে দুই কন্যা

শুক্রবার প্রধান বিচারপতি সকাল ১০টা নাগাদ আদালতে পৌঁছন বিশেষ ভাবে সক্ষম তাঁর দুই কন্যা মাহি এবং প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সর্বোচ্চ আদালতে কীভাবে বিচার প্রক্রিয়ার কাজ হয়, তা দেখার আবদার করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (Chief Justice Of India) ডিওয়াই চন্দ্রচুড়ের (DY Chandrachud) দুই কন্যা (Daughters)। আদরের মেয়েদের আবদার রাখতে তাই তাঁদেরকে আদালত কক্ষে নিয়ে এলেন বিচারপতি বাবা।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সকাল ১০টা নাগাদ আদালতে পৌঁছন বিশেষ ভাবে সক্ষম তাঁর দুই কন্যা মাহি এবং প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে। বিচারপতির সঙ্গে তাঁর কন্যাদের দেখে আদালত চত্বরে থাকা আইনজীবীরা অবাক হন। এরপর প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় দুই কন্যাকে নিয়ে আদালত কক্ষে প্রবেশ করেন। তাঁদেরকে কোর্টরুম ঘুরিয়ে দেখান তিনি। পাশাপাশি নিজের চেম্বারেও নিয়ে যান প্রধান বিচারপতি। এদিন দেশের প্রধান বিচারপতি তাঁর দুই কন্যাকে আদালত কীভাবে কাজ করে তা দেখান। বিচারপতিরা যেখানে বসেন এবং আইনজীবীরা কোথায় দাঁড়িয়ে যুক্তি দেন, সেগুলি দেখান তাঁদেরকে।

সূত্রের খবর, নিছকই মেয়েদের ইচ্ছে পূরণ করতে প্রধান বিচারপতির এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। ১৬ বছর বয়সী মাহি ও ২০ বছর বয়সী প্রিয়াঙ্কা দুজনেই বিশেষভাবে সক্ষম। সূত্রের খবর, দুই কন্যা বাবার কাছে সুপ্রিম কোর্টে দেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর তাঁদেরকে আদালতে নিয়ে আসার সিদ্ধান্ত নেন তিনি। সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানান, দুই কন্যা আদালত দেখতে চেয়েছিলেন, তাই প্রধান বিচারপতি আজ তাঁদেরকে আদালতে নিয়ে গেছেন। উল্লেখ্য বিচারপতি ডিওয়াই চন্দ্রচুড় (DY Chandrachud) গত বছর নভেম্বর মাসের ৯ তারিখে দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন। তিনি ভারতের ৫০তম প্রধান বিচারপতি।

(ফাইল ছবি)

বিসর্জনের পর গঙ্গা থেকে প্রতিমার কাঠামো তুলতে গিয়ে মৃত্যু প্রবীণ বিজেপি নেতার

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

ব্যাগে লুকনো কোটি টাকার মার্কিন ডলার, কলকাতা বিমানবন্দর থেকে আটক দুই যাত্রী

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মাথা নীচে, পা উপরে! পুলিশ কর্মীর ‘আজব নিদ্রার’ ভিডিয়ো ভাইরাল, তাজ্জব নেটপাড়া

ফিলিপসের চওড়া ব্যাটের উপর ভর করে ভারতকে ২২৬ রানের টার্গেট নিউজিল্যান্ডের

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১ ভারতীয়, জখম আরও ২

‘আগামী ৩০ বছর ক্ষমতাতে ফিরতে পারবেন না,’ রাহুলকে খোঁচা শাহের

মায়ের গায়ে ডিজেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ সৎছেলের বিরুদ্ধে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি

‘নির্বোধের মতো মন্তব্য ‘, ফ্রান্সের অশান্তিতে মুসলিমদের দায়ী করে ট্রাম্পের বক্তব্য খারিজ ম্যাক্রোর

‘সত্যের পাশে দাঁড়াও,’ ছেলে রাইহানের ছবি প্রদর্শনী বিতর্কে মন্তব্য প্রিয়ঙ্কার