ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: জার্মানি, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে ১৮ বছর বয়সী কম নাবালক-নাবালিকাদের ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। সেই কারণেই এনেছে নতুন আইন। ভারতও প্রাপ্তবয়স্ক না হলে সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারির কথা ভাবছে। ঠিক তখনই বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আজ, শনিবার শীর্ষ আদালত বলেছে, শিশুদেরও ইন্টারনেট ব্যবহার করার মৌলিক অধিকার রয়েছে। এই মৌলিক অধিকার খর্ব না করেই অনলাইনে যৌন হেনস্থার হাত থেকে শিশুদের বাঁচাতে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

এদিন সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চে শিশুদের ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত মামলার শুনানি চলছিল। সেই শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী ইন্টারনেটের ব্যবহার প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। শিশুদের ক্ষেত্রেও এই অধিকার সমানভাবে প্রযোজ্য। তাদের এই অধিকার থেকে বিচ্যুত করা বা নিষেধাজ্ঞা জারি অযৌক্তিক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম-সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিশুদের যৌন শোষণ, অত্যাচার ও নির্যাতন সংক্রান্ত ছবি, ভিডিও এবং অন্যান্য কনটেন্ট চিহ্নিত করা ও সরিয়ে ফেলার ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। সেই বিষয়ে কেন্দ্র ও সব রাজ্যকে এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

আরও পডুন: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

সুপ্রিম কোর্ট সতর্ক করে মামলাকারীদের বলেছে, ইন্টারনেট ব্য়বহারে বয়স-ভিত্তিক নিষেধাজ্ঞা চাপালে শিশুরা আরও বেশি করে অনিয়ন্ত্রিত এবং বিপজ্জনক ওয়েবসাইটের দিকে ঝুঁকতে পারে। সেই ওয়েবসাইট অসৎভাবে খুলতে পারে। তা ছাড়া, অনলাইনে কোনও প্রলোভন বা হুমকির শিকার হলে, নিষেধাজ্ঞা ভাঙার শাস্তির ভয়ে শিশুরা বাবা-মা বা অন্য কারও কাছে সেই ঘটনা জানাতে দ্বিধাবোধও করতে পারে।

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে