আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

অমিতের অরুণাচল সফরে ক্ষুব্ধ চিন

নিজস্ব প্রতিনিধি: অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) সফরে (Visit) যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার বিকেলে তিনি অরুণাচলে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন। সীমান্তবর্তী গ্রাম কিবথুতে আইটিবিপি জওয়ানদের সঙ্গে আলাপচারিতা করবেন তিনি। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে তীব্র আপত্তি জানাল চিন (China)। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল সফর এবং সেখানে তাঁর কার্যকলাপকে চিন নিজেদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করছে। সোমবার চিনের বিদেশ মন্ত্রকের তরফে প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

প্রসঙ্গত গত সপ্তাহে, চিন অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম ‘পরিবর্তন’ করেছে। যেগুলিকে তারা নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করেছে। এদিন চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন (Wang Wenbin) বলেন, ‘জাংনান (Zangnan) চিনের এলাকা।’ তিনি আরও বলেন, ‘জাংনানে ভারতীয় কর্মকর্তার সফর চিনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে। সীমান্তে শান্তি ও প্রশান্তি বজায় রাখার জন্য যা অনুকূল নয়।’ উল্লেখ্য সোমবার ও মঙ্গলবার, ১০ ও ১১ এপ্রিল অমিত শাহ অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন। ভারত-চিন সীমান্তবর্তী গ্রাম কিবিথুতে ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম’ চালু করবেন তিনি।

সম্প্রতি চিনের বেসামরিক মন্ত্রকের তরফে অরুণাচল প্রদেশের ১১টি জায়গার নাম পরিবর্তনের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর ভারতের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট করে লেখেন, ‘আমরা চিনের রিপোর্ট দেখেছি। চিন প্রথম বার এই চেষ্টা করছে না। আমরা এই নামকরণকে মান্যতা দিতে রাজি নই। অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তন করা হলেও তাতে বাস্তব পরিবর্তন হবে না।’ এবার এই বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়ে আমেরিকার তরফে জানিয়ে দেওয়া হল। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।

Published by:

Share Link:

More Releted News:

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

রিলস বানাতে গিয়েই বিপদ! জলের ট্যাঙ্কে ১৬ ঘণ্টা আটকে থাকা শিশুদের উদ্ধার করল বায়ুসেনা

ঘোড়া-হেলিকপ্টার নয়, ৭৩ বছর বয়সে পায়ে হেঁটে কেদারনাথে পৌঁছলেন বৃদ্ধা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ