ফের ধস শেয়ারবাজারে, ৬১৭ পয়েন্ট খুঁইয়ে ৭৩ হাজারের ঘরে নামল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথম দিনেই ধস নামল শেয়ারবাজারে। সোমবার একদিনে ৬১৭ পয়েন্ট কমে ফের ৭৩ হাজারের ঘরে নেমে গিয়েছে সেনসেক্স। আর ১৬১ সূচক কমে ২২ হাজার ৩৫০-এর নিচে নেমেছে নিফটি। এদিন নির্বাচনী বন্ডের তথ্য নিয়ে শীর্ষ আদালতে জোর ধাক্কা খাওয়ার পরে শেয়ারবাজারে পতনের মুখ দেখেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ার। ১.৭৪ শতাংশ মূল্য হ্রাস হয়েছে।

গত সপ্তাহে অশ্বমেধ ঘোড়ার মতো দৌড়ে ইতিহাসে প্রথমবারের মতো ৭৪ হাজারের ঘরে ঢুকে পড়েছিল সেনসেক্স। গত শুক্রবার সপ্তাহের শেষ কর্মদিবসে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছে ৭৪,১১৯ দশমিক ৩৯ সূচকে। এদিন সকালে আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বাড়তি নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু করেছিল। কিন্তু বাজার শুরুর পরেই গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে শুরু করে। এক সময়ে ৭৪২ সূচক হারিয়ে সাড়ে ৭৩ হাজারের নিচে নেমে যায়। সেনসেক্সের পতনে আতঙ্কিত হয়ে পড়েন বিনিয়োগকারীরা। দুপুর আড়াইটার পরে খানিকটা ঘুরে দাঁড়ালেও শেষ লগ্নে ফের নিচের দিকে নেমে যায়। দিনের শেষে ৬১৬.৭৫ সূচক কমে ৭৩,৫০২.৬৪ সূচক নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর ১৬০ দশমিক ৯০ সূচক কমে ২২,৩৩২.৬৫ সূচকে বন্ধ হয় নিফটি।

এদিন স্মলক্যাপ ইনডেক্স কমেছে ২ শতাংশের কাছাকাছি। একমাত্রা ওষুধ শিল্প বাদে বাকি সব ক্ষেত্রই রেড জোনে থেকে বন্ধ হয়েছে। তার মধ্যে যেমন রয়েছে ব্যাঙ্ক, তথ্য-প্রযুক্তি, আবাসন, অটো, তেল ও গ্যাস, মেটাল ক্ষেত্র। নির্বাচনী বন্ড নিয়ে শীর্ষ আদালতে ধাক্কা খাওয়ার পরে শেয়ারবাজারেও ভরাডুবির মুখে পড়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা