আজমের শরীফে মুখ্যমন্ত্রী, রব উঠল ‘দিদি খেলা হবে’

মুখ্যমন্ত্রীকে ঘিরে ‘দিদি- দিদি’ রবে ভরে উঠল রাজস্থানের আজমের শরীফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘দিদি- দিদি’ রবে ভরে উঠল রাজস্থানের আজমের শরীফ (AJMER SHARIF)। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE) ঘিরে সাধারণ মানুষকে বলতে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী মঙ্গলবার গিয়েছেন আজমের শরীফে। তাঁর সঙ্গে উপস্থিত পুর ও নগরোনয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এবং সাংসদ অপরূপা পোদ্দার।

এদিন আজমের শরীফের দরগাতে গিয়ে চাদর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, তিনি গিয়েছিলেন নৈমুদ্দিন চিস্তি দরগার মূল অফিসেও। ওই অফিসের সম্পাদক এবং সদস্যরা অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রীকে। এদিন শরীফে আগত অগণিত সাধারণ মানুষের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে দেখা যায় ছবি তোলার উৎসাহ। এরপরেই বিভিন্ন আচার পালনের স্থান পরিদর্শন করেন তিনি।

সূত্রের খবর, আজমের শরীফ থেকে মুখ্যমন্ত্রী যাবেন সার্কিট হাউসে। তারপরে দিল্লি ফিরে যাবেন তিনি। আজই পুজো দেবেন পুষ্করের ব্রহ্মা মন্দিরে। উল্লেখ্য,আগামী ৭ ডিসেম্বর দিল্লিতে দলের সমস্ত সাংসদকে নিয়ে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। দিল্লিতে সাংসদ সৌগত রায়ের বাড়িতে হবে সেই বৈঠক। ইতিমধ্যে দলের সমস্ত সাংসদকে সেই বৈঠকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু