কমিশনের বিরুদ্ধে মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় মমতা?

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR প্রক্রিয়া কার্যকর করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই মামলার শুনানি হতে পারে আদালতে। বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চি হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিষয়ে এখনও রাজ্যের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাঁর করা মামলাটি বুধবার উঠতে পারে আদালতে। ৪ ফেব্রুয়ারি এই মামলাটি তালিকাভুক্ত হয়েছে। একাধিক জনসভায় তিনি বলেছেন এস আই আর এর বিরুদ্ধে তিনি সোচ্চার হবেন। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন। তবে আইনজীবী হয়ে নয়, সাধারণ মানুষ হিসেবে তিনি আদালতে যাবেন এ কথা আগেই জানিয়েছিলেন।

গত ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের এস আই আর প্রক্রিয়া বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে সোমবার মুখ্য নির্বাচন আধিকারিক এর সঙ্গেও দেখা করেছেন তিনি। সেখানেও অপমান করার অভিযোগ তুলেছেন তিনি।মৃতদের পরিবারকে পাশে নিয়ে কমিশনের দফতর থেকে বেরিয়ে কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এত উদ্ধত নির্বাচন কমিশনার আগে দেখিনি। জ্ঞানেশ কুমারকে খোঁচা দিয়ে  মুখ্যমন্ত্রী বলেন, ৭ বারের সাসংদ ছিলেন। দিল্লিতে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। এত উদ্ধত কমিশনার আগে দেখেননি। তিনি আরও বলেছেন, বিজেপির কথায় কমিশন চলছে। অগণতান্ত্রিকভাবে এসআইআর করা হচ্ছে। বৈধ ভোটারের নাম এআই-র মাধ্যমে বাদ দেওয়া হচ্ছে। এই কমিশনার উদ্ধত, অহঙ্কারি, মিথ্যেবাদী। বুধবার আদালতে কী হয় সেই দিকে চোখ রয়েছে সকলের।

 

কেরলমের মুখ্যমন্ত্রী নিয়ে জল্পনার অবসান, কুর্সিতে বসছেন সতীশন

ঢেঁড়স দিয়ে বানান সন্ধ্যার স্ন্যাকস, জেনে নিন রেসিপি

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক