ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে কটকের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের আহত যাত্রীদের দেখতে মঙ্গলবার দুপুরের বিমানে কটকের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা বিমান বন্দর থেকে দুপুরের বিমানে ওড়িশার কটকের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের আহত যাত্রীদের দেখতে মঙ্গলবার দুপুরের বিমানে কটকের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে খবর মঙ্গলবার ওড়িশায় পৌঁছে হাসপাতালে গিয়ে ট্রেন দুর্ঘটনায় জখম বাংলার যাত্রীদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।কটক ও ভুবনেশ্বরের হাসপাতালে ভর্তি এ রাজ্যের বহু আহত। তাঁদের সঙ্গে দেখা করে চিকিৎসার বিষয়ে খোঁজ খবরও নেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন ভুবনেশ্বর এইমসে গিয়েও আহতদের সঙ্গে দেখা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওড়িশায় যাচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজাও। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident) দুর্ঘটনার কবলে পড়ার দিনই শনিবার ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফের একবার তিনি আহতদের দেখতে ওড়িশা যাচ্ছেন। ওড়িশা যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নির্ধারিত পাহাড় সফর বাতিল করেছেন। সোমবার পাহাড়সফরে রওনা হয়ে মঙ্গলবার পাহাড়ের ব্যবসায়ীদের নিয়ে রোড শো করার কথা ছিল তাঁর।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে